মঙ্গলবার ● ১৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাট পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দের পর জমেছে প্রচারণা
ঘোড়াঘাট পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দের পর জমেছে প্রচারণা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই জমে উঠেছে প্রচার প্রচারণা। প্রার্থীদের পক্ষ থেকে পৌর এলাকায় চলছে মাইকিং। এছাড়া প্রার্থী বাদেও প্রচার প্রচারণায় থেমে নেই কর্মী সমর্থকরা।
গত সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে একই প্রতীক চাহিদা সম্পন্ন প্রার্থীদের মধ্যে লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী ইউনুস আলী মন্ডল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার মিলন (নারিকেল গাছ), আবুল কালাম আজাদ (জগ) ও প্রভাষক আব্দুল মান্নান সরকার (মোবাইল ফোন) প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মেয়র পদে ৪ জন ছাড়াও ৩৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীকে পানির বোতল, উটপাখি, টেবিল ল্যাম্প, পাঞ্জাবি ও ব্রীজ এবং ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীকে আনারস, টেবিল ল্যাম্প, হারমোনিয়াম ও জবা ফুল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অপরদিকে হোটেল-রেস্টুরেন্ট ও চায়ের দোকানে নির্বাচনী খোশগল্পে মেতে উঠেছেন ভোটাররা।
উল্লেখ্য, আসছে ২রা নভেম্বর ৭ম ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ৯টি ভোট কেন্দ্রে ৯ হাজার ৭৫৬ জন পুরুষ ও ১০ হাজার ১৯১ জন মহিলা ভোটার মিলে মোট ১৯ হাজার ৯৪৭ জন ভোটারের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।





বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ