শিরোনাম:
●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
রাঙামাটি, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষার্থে সরকার ব্যর্থ : ইউপিডিএফ
প্রথম পাতা » খাগড়াছড়ি » সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষার্থে সরকার ব্যর্থ : ইউপিডিএফ
মঙ্গলবার ● ১৯ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষার্থে সরকার ব্যর্থ : ইউপিডিএফ

ছবি : সংগৃহীত কুমিল্লায় দূর্গাপূজা মণ্ডপে কথিত কোরান পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ক’দিন ধরে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর যে ধরনের ন্যাক্কারজনক বর্বরোচিত হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও নারীর ওপর নিযাতন হয়েছে তার পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন সরকারের কঠোর সমালোচনা করে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) এর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে প্রসিত খীসা ও রবি শংকর চাকমা আজ ১৯ অক্টোবর মঙ্গলবার এক যুক্ত বিবৃতি দিয়েছেন।

সংবাদ মাধ্যমে প্রদত্ত বিবৃতিতে ইউপিডিএফ নেতৃদ্বয় সংখ্যালঘু সম্প্রদায়, বিভিন্ন ভাষা-ভাষী জাতিসত্তা ও সাধারণ নাগরিকদের জানমাল রক্ষার্থে ক্ষমতাসীন সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন। বিবৃতিতে তারা এই সরকারকে অবৈধ ও গণবিরোধী বলেও আখ্যায়িত করেন এবং অবিলম্বে একটি অস্থায়ী সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া শুরুর আহ্বান জানান।

রংপুরের পীরগঞ্জে হামলার পরিপ্রেক্ষিতে দেয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ইউপিডিএফ নেতৃদ্বয় দায়িত্বজ্ঞানহীন বলে যুক্ত বিবৃতিতে মন্তব্য করে বলেছেন,‘পূজামণ্ডপ, মন্দির-বৌদ্ধ বিহারে হামলা নতুন কোন ঘটনা নয়। কুমিল্লা ঘটনার পর পরই সরকারের কঠোর ব্যবস্থা নেয়া উচিত ছিল। সেটা না করে ক্ষমতাসীন সরকার প্রকারান্তরে রংপুরের পীরগঞ্জ, নোয়াখালির চৌমুহনীসহ দেশের বিভিন্ন এলাকায় হামলার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যার দায় সরকার এড়াতে পারে না।

যুক্ত বিবৃতিতে তারা এও বলেছেন, সংখ্যালঘুবান্ধব বলে জাহিরকারী আওয়ামীলীগের এক যুগের অধিক শাসনামলে প্রতিবছরই কোথাও না কোথাও হামলা হচ্ছে। ২০১২ সালে রামু-কক্সবাজারসহ সারাদেশে বৌদ্ধ ও হিন্দুদের ওপর হামলার ঘটনাও লোকে ভুলে যায়নি। কোন ঘটনারই সুষ্ঠু তদন্ত বা বিচার কিছুই সরকার করেনি বলে তারা অভিযোগ করেন। উন্নয়নের ডুগডুগি বাজিয়ে ক্ষমতাসীন সরকার নিজেদের অপকর্ম আড়ালের অপচেষ্টা চালাচ্ছে বলে তারা মন্তব্য করেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)