শনিবার ● ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » ভাইবোনছড়ায় লাঠির আঘাতে যুবক খুন : গ্রেফতার-২
ভাইবোনছড়ায় লাঠির আঘাতে যুবক খুন : গ্রেফতার-২
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের ভাইবোনছড়ার ছোট পানছড়ি এলাকায় ঘাতকের এলোপাথাড়ি লাঠির আঘাতে থুইছা মারমা (২০) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে।
গতকাল শুক্রবার (২২ অক্টোবর) রাতে ইয়াবা ক্রয় নিয়ে বিরোধের এক পর্যায়ে
এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় থুইসা মারমা ওই এলাকায় গিয়ে মদ্যপান করে। ইয়াবা ক্রয় নিয়ে বিরোধের এক পর্যায়ে সেখানে থাকা আপ্রেুইমং মারমা নামের এক ব্যক্তি লাঠি দিয়ে ওই যুবকের মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হয়।
পরে হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু ঘটে।
ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান, আজ শনিবার সকাল ৯টার দিকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে থুইসা মারমাকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানতে পারি।
এ ঘটনায় নিহতের বাবা চাথুইপ্রু মারমা বাদী হয়ে ঘাতক আপ্রেইমং মারমাকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরে পুলিশ ২জনকে আটক করেছে। লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হবে।
আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১