শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঢাকা » ১০ বছর পরও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি নাই
প্রথম পাতা » ঢাকা » ১০ বছর পরও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি নাই
সোমবার ● ২৫ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০ বছর পরও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি নাই

ছবি : সংগৃহীত বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রায় এক দশক আগে সংঘটিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা কাণ্ডের রহস্য উদ্ঘাটনে এখন পর্যন্ত কোন অগ্রগতি হয় নাই।
সোমবার তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ন বা র‌্যাব চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার কথা থাকলেও তারা তা দাখিল করে নাই। র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ শে নভেম্বর নতুন দিন ধার্য করেন । এ নিয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৮২ বার পেছানো হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নৃশংসভাবে খুন হন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শেরেবাংলা নগর থানা পুলিশ প্রথমে মামলাটি তদন্ত করে। চারদিনে কোনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় মামলার তদন্ত ভার মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ই এপ্রিল র‌্যাব তদন্ত ভার গ্রহণ করে। এর পর র‌্যাবও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারে নাই এবং এই হত্যাকাণ্ডের কোনও রহস্যও উদ্ঘাটিত হয় নাই।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয় মামলাটির মোট পাঁচটি তদন্ত অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। প্রথমে ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর, এরপর ২০১৫ সালের ২রা ফেব্রুয়ারি, ওই বছরের ৭ই জুন, ২০১৬ সালের ২রা অক্টোবর ও সর্বশেষ ২০২০ সালের ২১শে মার্চ তদন্ত অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়। সর্বশেষ তদন্ত প্রতিবেদনে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো আলামতের ডিএনএ পরীক্ষা করে ঘটনাস্থলে দুইজন অজ্ঞাত পুরুষ ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। ওই দুই অজ্ঞাত আসামিকে শনাক্ত করতে জোর প্রচেষ্টা অব্যাহত আছে বলে মামলার তদন্তকারী সংস্থাটি জানিয়েছে।
সাগর-রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর র‌্যাব এ পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে দুই জন জামিনে ও বাকি ছয় জন কারাগারে আছেন।
সাগার-রুনি হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দীর্ঘসূত্রিতা সম্পর্কে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ক্রিমিনলজি বিভাগের অধ্যাপক মোহাম্মাদ জিয়াউর রহমানের কাছে ভয়েস অফ অ্যামেরিকার পক্ষে তাঁর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের রাষ্ট্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং কোন কোন ক্ষেত্রে স্বাধীন ভাবে কাজ করার বিষয়ে প্রতিবন্ধকতা থাকায় গুরুত্ব পূর্ণ মামলার তদন্ত স্থবির হয়ে পড়ে। তিনি বলেন এ সকল ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকাও গুরুত্বপূর্ণ। বিচার বিভাগ যদি তার ভূমিকা যথাযথভাবে পালন করে তবে সাগর-রুনির হত্যা ও তনু হত্যার মত আরও যে সকল চাঞ্চল্যকর হত্যা মামলা দীর্ঘ দিন ঝুলে রয়েছে সেগুলোর রহস্য উদ্ঘাটন ও বিচার পাওয়া সম্ভব হবে বলে তিনি মনে করেন।





ঢাকা এর আরও খবর

তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)