বুধবার ● ২৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঢাকা বিভাগ » রো রো আমানত শাহ ফেরি কাত হয়ে ১৭ ট্রাক পদ্মায়
রো রো আমানত শাহ ফেরি কাত হয়ে ১৭ ট্রাক পদ্মায়
মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে যানবাহন নিয়ে কাত হয়ে পদ্মায় ‘রো রো আমানত শাহ’ নামে একটি ফেরির আংশিক ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ফেরিতে থাকা অন্তত ১৭টি ট্রাক পদ্মায় ডুবে গেছে বলে জানা গেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫নং ঘাটের কাছে এ ঘনা ঘটে।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দৌলতদিয়াঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়াঘাটের ৫নং ফেরিঘাট নোঙর করে বড় আকারে ‘রো রো ফেরি আমানত শাহ’। এ সময় ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পর পরই ফেরিটির একাংশ ডুবে যায়।
খবর পাওয়ার পরই সরেজমিন গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। ওই ফেরিতে ১৭টি ট্রাক ছিল। এ ছাড়া ৫-৬টি মোটরসাইকেলও ছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি।
শরিফুল ইসলাম উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানান, তাদের দুটি টিম উদ্ধারকাজ করছে। ঢাকা থেকে আরও দুটি টিম আসছে।





পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর