শিরোনাম:
●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
রাঙামাটি, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে জাতির জনকের জন্মদিন : নানান কর্মসূচী
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে জাতির জনকের জন্মদিন : নানান কর্মসূচী
বুধবার ● ১৬ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে জাতির জনকের জন্মদিন : নানান কর্মসূচী

---

ষ্টাফ রিপোর্টার :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় দুপুর ১২.১০মিঃ) আগামীকাল বৃহসপতিবার ১৭ মার্চ বৃহষ্পতিবার মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৭ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ৷ বাংলাদেশের স্বাধীনতা, জাতীয় পতাকার সম্মান রক্ষা, মাতৃভুমির প্রতি কর্তব্য, ও জাতির সঠিক ইতিহাস সম্পর্কে শিশুদের সচেতন করে গড়ে তুলতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৬ উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে দুইদিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে ৷
কর্মসূচির মধ্যে রয়েছে : ১৬ মার্চ বুধবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিশুদের চিত্রাংকন, রচনা, উপস্থিত বক্তৃতা, গল্প বলা ও হামদ-নাত প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৭ টায় শহরের বিভিন্ন এলাকার উন্মুক্ত স্থানে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শনী ৷
১৭ মার্চ বৃহষ্পতিবার সকাল ৯ টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন হতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন পর্যন্ত আনন্দ শোভাযাত্রা, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ এবং ‘শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃিতক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী এবং জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী ৷ সকাল ১১ টায় রাঙামাটি পরিবার পরিকল্পনা ক্লিনিকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ৷
এছাড়া সুবিধাজনক সময়ে জেলার সকল সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা পাঠ,হামদ-নাত, মিলাদ মাহফিল ও মোনাজাত, মসজিদ,মন্দির, গীর্জা ও বৌদ্ধ বিহারে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, জেলা তথ্য অফিসার ও প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বাস্তাবায়নে সকল প্রেক্ষাগৃহ ও উন্মুক্ত স্থানে বঙ্গবন্ধুর জীবণ ও কর্মকান্ডের উপর এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনী, জেলা সিভিল সার্জন, জেল সুপার, উপ পরিচালক সমাজ সেবা অধিদপ্তর রাঙামাটি ও সংশ্লিষ্ট কর্তপক্ষের বাস্তাবায়নে জেলার সকল এতিমখানা, সরকারী শিশু সদন, হাসপাতাল এবং জেলখানায় উন্নত মানের খারার বিতরণ করা হবে ৷
অনুষ্ঠানমালায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি জেলা আওয়ামীলীগ নেতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ৷
এদিকে আজ বুধবার ১৬ মার্চ রাঙামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে র‌্যালী ও শিশু মেলার আয়োজন করা হয়েছে ৷
“শিশুদের জন্য হ্যাঁ বলুন” শ্লোগান নিয়ে সকাল বেলা রাঙামাটি পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত একটি র‌্যালী বের করা হয়৷ শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রাম - (৪র্থ পর্যায়ে) শীর্ষক প্রকল্পের আওতায় জেলা প্রশাসক কার্যালয় প্রঙ্গনে বিকাল ৫টায় শিশু মেলার উদ্ধোধন করা হবে ৷
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন ৷
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জেলা সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা, বাংলাদেশ বেতার এর আঞ্চলিক পরিচালক ছালাহউদ্দিন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইসিডিপি প্রকল্প পরিচালক মোঃ জানে আলম ৷
শিশু মেলার উদ্ধোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)