শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কোন দিকে যাচ্ছে আলীকদমের ভবিষ্যৎ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কোন দিকে যাচ্ছে আলীকদমের ভবিষ্যৎ
শুক্রবার ● ৫ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোন দিকে যাচ্ছে আলীকদমের ভবিষ্যৎ

ছবি : সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ আটক স্বামী স্ত্রী।হাসান মাহমুদ, আলীকদম প্রতিনিধি :: দিনে দিনে মাদকের স্বর্গরাজ্য হয়ে উঠছে বান্দরবানের আলীকদম উপজেলা। কিছুতেই থামছেনা সংঘবদ্ধ মাদক পাচারকারীদের দৌরাত্ব। আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। প্রশাসনের নাগপাশ কটিয়ে ধাপিয়ে বেড়াচ্ছে এসব পাচারকারী সংঘ। কখনো কখনো এলাকার বাইরে মাদকের (ইয়াবা) চালান দিতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়ছে কেউ কেউ। রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হতেও দেখা যাচ্ছে বেশ। আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা শাখার তৎপরতা সত্বেও থেমে নেই পাচারকারীরা।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাত ঘটিকায় উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ফুটের ঝিরি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলীকদম সেনা জোনের বিশেষ অভিযান দল ১০ হাজার পিস ইয়াবা, ৩টি মোবাইল এবং নগদ ১৬৯৫ টাকা সহ স্বামী-স্ত্রী দু’জনকে আটক করে। আটকৃতরা হলেন, ফুটের ঝিরি এলাকার আবুল হোসেন এর ছেলে মোঃ দিদার ((৩২) এবং মোঃ দিদার এর স্ত্রী রেজিয়া বেগম।
আটককৃতদেরকে আলীকদম থানায় সোফর্দ্দ করা হলে আলীকদম থানা পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোফর্দ্দ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার সেকেন্ড অফিসার এসআই কমল দে, আলীকদম থানার মামলা নং- ১/২০২১, তারিখ ০৫/১১/২০২১ খ্রি:।
সার্বিকভাবে আলীকদমের চোরাচালানকারীদের বিষয়ে জানতে চাইলে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: মনজুরুল হাসান, পিএসসি বলেন, সেনা বাহিনী নিজস্ব দায়িত্বের বাইরে গিয়েও মাদক এবং সন্ত্রাস দমনে কাজ করছে। বিগত বেশ কিছুদিন ধরে মাদক চোরা চালানকারীদের দৌরাত্ব অনেক বেড়েছে। ইতিমধ্যে সেনাবাহিনী বেশ কয়েকটি চালান জব্দ করেছে। ভবিষ্যতে মাদকের ছড়াছড়ি কমাতে হলে মায়ানমার সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং সীমান্তবর্তী মুরুং পাড়াগুলোতে নজরধারী বাড়াতে হবে। আমরা ক্যাম্প পর্যায়ে কারবারী সম্মেলনে তাদেরকে মাদকের ভয়াবহতা নিয়ে কথা বলেছে এবং এ ধারা অব্যহত আছে। তিনি আরো বলেন, সম্প্রতি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে উঠতে দেখা গেছে অনেককে। তাদের উপরও আমাদের নজনধারী অব্যহত আছে। সর্বপোরি মাদকের ভয়াল দশা থেকে দেশকে রক্ষা করতে হলে স্থানীয় জনগণকে আরো সচেতন হতে হবে।
সম্প্রতি আলীকদম থেকে পোয়ামুহুরী হয়ে মায়ানমার সীমান্ত পর্যন্ত নির্মানাধীন সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁচেছে। কাজ সম্পুর্ণ না হলেও মটর সাইকেল বা অন্যান্য যানবাহন চলাচল করতে পারছে অবাদে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মায়ানমার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবাদে বাংলাদেশে প্রবেশ করা প্রাণঘাতি মাদক দ্রব্য ইয়াবা, ছড়িয়ে পড়ছে আলীকদম তথা দেশের বিভিন্ন স্থানে। আলীকদমের যুব সমাজ তথা ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে এখনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে মতামত দেন নেটিজেনরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)