বুধবার ● ১০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে চাষীদের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ
রাজস্থলীতে চাষীদের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ
চাইথোয়াইমং মারমা, রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি জেলায় রাজস্থলী উপজেলার কৃষি বিভাগের উদ্যাগে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ ১০ নভেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রণোদনা কৃষকদের মাঝে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি,থানার ওসি মফজল আহমদ খান, প্রাণী সম্পদ কর্মকর্তা তৌফিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, আরিফ ইসলাম, সহ কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বার স্থানীয় সাংবাদিকরা।
কৃষকদের সময় মত বীজ ও সার প্রয়োগ করার জন্য আহবান জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।





রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার