শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পাবনায় ছাত্রী ধর্ষনকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
প্রথম পাতা » অপরাধ » পাবনায় ছাত্রী ধর্ষনকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
বুধবার ● ১৬ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনায় ছাত্রী ধর্ষনকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

---

পাবনা প্রতিনিধি :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.১০মিঃ) পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীকে (২১) গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ‘ফাঁসির’ দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সড়ক অবরোধ ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ৷
বুধবার বেলা ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলা এ সকল কর্মসূচী চলাকালে শহরের প্রাণ কেন্দ্র ও ব্যস্ততম সড়ক আব্দুল হামিদ রোড দু’ঘন্টার জন্য অচল হয়ে পড়ে ৷
এদিন বেলা ১০ টায় আব্দুল হামিদ সড়কের প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে জেলা নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক, সরকারি অ্যাডওয়ার্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বেসরকারি সংস্থা এসপিএস, জেলা ও সদর উপজেলা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ৷
বেলা সাড়ে ১১ টায় পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদারের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস থেকে নানা শ্লোগানে মুখোর হয়ে প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন রচনা করে ৷ এ সময় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ মানববন্ধনে একত্ততা প্রকাশ করে অংশগ্রহণ করে ৷
মানববন্ধন চলাকালে সরকারি অ্যাডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ বক্তব্য দেন৷
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা শ্লোগান সংবলিত ফেস্টুন, প্লেকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করে ৷ তারা আব্দুল হামিদ সড়কে শুয়ে ও বসে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ গড়ে তোলে ৷
বক্তারা দাবী করেন, অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী জানান ৷ দ্রুততম সময়ের মধ্যে দাবী পূরণ করা না হলে আরও বৃহত্তর কর্মসূচী গ্রহণ করা হবে বলে মানববন্ধনে ঘোষণা করা হয় ৷
উল্লেখ্য, গত রোববার রাতে জেলার সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামের বাসিন্দা ও পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীকে (২১) অস্ত্রের মুখে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে বাড়ীর পাশ্বর্বর্তী খালের মধ্যে গণধর্ষণ করে একদল ধর্ষক ৷ পরে তার চিত্‍কারে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহতবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে ৷ পরদিন সকালে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন ৷ পুলিশ ৭২ ঘন্টা পার হলেও মূল আসামীদের আটক করতে পারেনি ৷ ফলে পুলিশের উপর চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের ৷





অপরাধ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)