বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ থানার ৩ পুলিশ কর্মকর্তা পদক পেলেন
বিশ্বনাথ থানার ৩ পুলিশ কর্মকর্তা পদক পেলেন

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ) বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের পক্ষ থেকে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই, ওসি (তদন্ত) মাসুদুর রহমান ও এসআই হাবিবুর রহমান’কে পুরস্কার প্রদান করা হয়েছে ৷ সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম তাঁদেরকে পদক প্রদান করেন ৷
‘ডাকাত গ্রেফতার, ডাকাতদের লুন্ঠত বিপুল পরিমাণ স্বর্ণ, টাকা, বিদেশী মুদ্রা, টিভি, ল্যাফটপ, মোবাইল সেট, ডিভিডি, দেশীয় অস্ত্র, ঘর ভাঙ্গার যন্ত্রপাতি’ উদ্ধারের কৃতিত্বের জন্য ওই ৩ জনকে পুরস্কৃত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ৷
পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া, সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশীদ, মৌলভীবাজারের পুলিশ সুপার শাহজালাল ও হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’সহ পুলিশের উবর্ধতন কর্মকর্তাবৃন্দ ৷





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু