শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষাণার্থীদের বিক্ষোভ
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষাণার্থীদের বিক্ষোভ
বুধবার ● ১৬ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষাণার্থীদের বিক্ষোভ

---

গাজিপুর প্রতিনিধি :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৪০মিঃ) গাজীপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, অনিয়ম এবং প্রশিক্ষণার্থী শিক্ষকদের সঙ্গে দূর্রবহারের প্রতিবাদে বিভিন্ন কলেজের প্রশিক্ষণার্থী শিক্ষকগণ ক্লাস বর্জন, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে ৷১৫ মার্চ মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় অবস্থিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটে এ ঘটনা ঘটে ৷

প্রশিক্ষণার্থী শিক্ষকগণ জানান, গত ২২ ফেব্রুয়ারি সোমবার থেকে ১৬ মার্চ বুধবার পর্যন্ত ২৪ জন শিক্ষক ১১তম ব্যাচে সিলেট বিভাগের বিভিন্ন কলেজ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, জীববিদ্যা ও পদার্থ বিদ্যা বিষয়ে প্রশিক্ষণ নিতে আসেন ৷ প্রশিক্ষণের সময় তাদের সঙ্গে ইন্সটিটিউট কর্তৃপক্ষ প্রশিক্ষণার্থীদের সঙ্গে নানা সময়ে অসৌজন্য আচরণ ও দূর্রবহার করে থাকেন ৷ দিনে দুই বেলা টিফিনের জন্য ৮০ টাকা করে বাজেট থাকলেও তাদের প্রতিবার ৮/১০ টাকার সম পরিমাণ টিফিন প্রদান করা হয় ৷ এ সব বিষয়ে প্রতিবাদ করলে ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আহাম্মদ উল্লাহ প্রশিক্ষণার্থী শিক্ষকদের সঙ্গে র্দূব্যবহার করেন ৷ প্রশিক্ষণার্থী শিক্ষকদের অভিযোগ, বিষয় ভিত্তিক ডিজিটাল ক্লাসসমূহ ঠিক মতো করা হয়না ৷ বিদ্যুত্‍ চলে গেলে জেনারেটর থাকলেও তা ব্যবহার করা হয়না ৷ ফলে গুরুত্বপূর্ণ ডিজিটাল ক্লাস থেকে তারা বঞ্চিত হচ্ছেন ৷

প্রশিক্ষণার্থী বড়লেখা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো. নিয়াজ উদ্দিন জানান, শিক্ষা মন্ত্রণালয়ের টিকিউআই-২ প্রকল্পের আওতায় স্কুল-কলেজ শিক্ষকদের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি)-কোর্সের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ চলছে ওই ইনস্টিটিউটে৷ প্রথম দিকে কয়েকটি ব্যাচে দৈনিক প্রশিক্ষণ ভাতা, যাতায়ত ভাতা দেয়া হলেও মঙ্গলবার শেষ হওয়া প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ ভাতা না দিয়ে শুধু যাতায়াত ভাতা দিয়ে বিদায় করেন কর্তৃপক্ষ ৷ ১৬ তারিখে বাংলা, পদার্থ বিদ্যা ও জীব বিদ্যার ৮৩ জনের ২৪দিনের কোর্স শেষ হচ্ছে ৷ প্রশিক্ষণার্থীরা জানতে পারেন তাদেরও প্রশিক্ষণ ভাতা না দিয়ে শুধু যাতায়াত ভাতা দেয়া হবে৷ এ বিষয়টি জানতে পেরে শিক্ষকরা দুপুরে বিক্ষোভ করেন ৷

নরসিংদী জেলার পলাশ শিল্পাঞ্চল কলেজের বাংলা বিভাগের প্রভাষক জহুরা খাতুন সাংবাদিকদের বলেন, ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. আহাম্মদ উল্লাহ বিষয় ভিত্তিক ছাড়া তার লেখা ১০০টাকা মূল্যের আব্বাসীয় স্বর্ণময় যুগে ইলমে তাফসীর, আল হাদীস ও ফিকহ শাস্ত্রের উত্‍পত্তি এবং ক্রমবিকাশ নামের একটি বই কিনতে প্রশিক্ষণার্থীদের বাধ্য করেন ৷ বইটি না কিনতে চাইলে তাদের সাথে দূব্যহার ও নানা হুমকি দেন ৷ এছাড়া প্রশিক্ষণ দেয়ার মতো পর্যাপ্ত সামগ্রী না থাকা, নিম্নমানের অপর্যাপ্ত খাবার সরবরাহ করা ও বিকল্প বিদ্যুত ব্যবস্থা না থাকার বিষয়ে কোর্সের (প্রশিক্ষণ) পরিচালক ইনস্টিটিউটের অধ্যক্ষের কাছে জানাতে গেলে তিনি তাদের চাকুরির বিষয়ে হুমকি দেয়াসহ দূরব্যহার করেন ৷ এসব কারণে তারা বিকেলের প্রশিক্ষণ ক্লাস বর্জন করেছেন ৷

তারা অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে প্রশিক্ষণার্থী শিক্ষকরা এসব অব্যবস্থাপনার কথা অধ্যক্ষকে জানাতে গেলে অধ্যক্ষ প্রশিক্ষণার্থী শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন ৷ পরে তারা দুপুরের পর থেকে ক্লাস বর্জন করে একাডেমিক ভবনের নীচে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন ৷ এসময় অধ্যক্ষ নীচে নেমে আসেন এবং নরসিংদী জেলার পলাশ শিল্পাঞ্চল কলেজর এক নারী শিক্ষকের সঙ্গে অসৌজন্য আচরণ করেন ৷ এ ঘটনায় ইন্সটিটিউটের প্রশিক্ষণার্থী শিক্ষকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করেছে ৷

ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. আহাম্মদ উল্লাহ জানান, সমপ্রতি প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক বদলী হয়ে যাওয়ায় প্রকল্পের টাকা ছাড় করা যায়নি৷ এতে প্রশিক্ষণ ভাতার অর্থ সংকট দেখা দিয়েছে ৷ তবে তিনি প্রশিক্ষণার্থীদের সাথে দূরব্যহার ও তার লেখা বইটি কিনতে বাধ্য করার বিষয়টি অস্বীকার করেন ৷ তিনি আরো বলেন, নতুন প্রকল্প পরিচালক নিয়োগের পরই অর্থ সংকট কেটে যাবে ৷ বিকল্প হিসেবে আগামী তারিখে তাদের প্রশিক্ষণ ভাতার চেক প্রদানের চিন্তা করা হচ্ছে ৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ