শুক্রবার ● ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে ৬.১ মাত্রায় ভূমিকম্প
রাঙামাটিসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে ৬.১ মাত্রায় ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তথ্য অনুযায়ী, আজ শুক্রবার ভোর ৫ টা ৪৫ মিনিটে মিয়ানমারের চিন রাজ্যের হাখা শহরের ১৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি।
ইউএসজিসি’র পরিমাপ অনুযায়ী, ভূমিকম্পটি ছিল ৬.১ মাত্রার। তবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী, ভূমিকম্পটি ছিল ৫.৮ মাত্রার।
ঢাকার আবহাওয়া অফিসে দায়িত্বরত আবহাওয়াবিদ আবদুল হামিদ বিবিসিকে জানান, “তীব্রতার পরিমাপে এটি ছিল মাঝারি মাপের ভূমিকম্প। ঢাকার আগারগাঁওয়ের কেন্দ্রীয় আবহাওয়া অফিস থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ৩৪৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।”
ইউএসসজিএস বলছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৩২.৮ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। চট্টগ্রাম, রাঙামাটি, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার সহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে অপেক্ষাকৃত তীব্রভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভারতের মিজোরাম রাজ্যের কয়েকটি শহরেও ভূমিকম্প অনুভূত হয়েছে, জানিয়েছে ইউএসজিএস।
এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।





সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান