শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » পাটিকাবাড়ি ইউপি’র চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল
প্রথম পাতা » কুষ্টিয়া » পাটিকাবাড়ি ইউপি’র চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল
সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাটিকাবাড়ি ইউপি’র চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল

ছবি : সংবাদ সংক্রান্ত কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফর আলীর বিরুদ্ধে কার্যালয়ে বসে মাদকসেবন করার অভিযোগ পাওয়া গেছে। মাদকসেবনের একাধিক ভিডিও এলাকার মানুষজনের মোবাইলে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখার পর দলসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলীয় নেতারা বলছেন, এমন ঘটনা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সফর আলী চেয়ারম্যানের পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। তিনি পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয় কয়েকটি সূত্র জানায়, ২০১১ সাল থেকে টানা দুইবার আওয়ামী লীগ নেতা সফর আলী চেয়ারম্যান পদে রয়েছেন। এবারও দলীয় মনোনয়ন পেতে স্থানীয় ইউনিয়ন কমিটি থেকে তার নাম প্রস্তাব করা হয়েছে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আগামী ৫ জানুয়ারি এই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এক মিনিট চার সেকেন্ড ও এক মিনিট ৩৫ সেকেন্ডের দুটি ভিডিও ক্লিপে দেখা যায়, চেয়ারম্যান পরিষদে তার কক্ষে বসে ফেনসিডিল সেবন করছেন। আবার কখনও টয়লেটের ভেতরে তিনি মাদক সেবন করছেন। তবে ভিডিওগুলো কবে কখন তোলা, সেটা নিশ্চিত হওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক পাটিকাবাড়ী গ্রামের এক তরুণ বলেন, চেয়ারম্যান বিভিন্ন সভা-সমাবেশে মাদকের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু তিনি নিজেই নিয়মিত মাদক সেবন করছেন। এটা যুবসমাজকে দিন দিন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহীম খান বলেন, ভিডিওতে যেটা দেখলাম, এটা যদি সত্যি হয়, তবে খুবই খারাপ কাজ করেছেন। এটা লজ্জাজনক। প্রধানমন্ত্রী যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেখানে ইউনিয়ন অফিসে বসে মাদকসেবন লজ্জাজনক। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, এমন ঘটনা অবশ্যই দলের জন্য দুঃখজনক। দলীয় সভায় বিষয়টি তুলে ধরা হবে। সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত হবে, সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী বলেন, যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ হচ্ছে, মাদকের বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স। সমাজটাকে এই মাদক নষ্ট করছে। অফিসে বসে মাদকসেবন করা- এটা কাম্য না। আওয়ামী লীগের বদনাম হবে, এটা সহ্য করা হবে না। দলীয়ভাবে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সফর আলী বলেন, ভিডিও কীভাবে কারা বানিয়েছে, তা আমার জানা নেই। আমি দেখিনি এখনও, শুনেছি। আমাকে কয়েকজন ফোন করে জানিয়েছেন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ