শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মৎস্য শ্রমিকের রহস্যজনক মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মৎস্য শ্রমিকের রহস্যজনক মৃত্যু
বুধবার ● ৮ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে মৎস্য শ্রমিকের রহস্যজনক মৃত্যু

প্রর্তীকি ছবি আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে নাছির মোল্লা (৩১) নামে এক মৎস্য শ্রমিকের রহস্য জনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুহুরি প্রজেক্ট এলাকার মোস্তাফিজুর রহমান সেলিমের মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটেছে। নিহত নাছির মোল্লা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের জামাল মোল্লার পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। সেলিম মৎস্য প্রকল্পের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান সেলিম বলেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে আমার মৎস্য প্রকল্পের তত্বাবধায়ক নাছির মোল্লার মৃত্যুর খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য খালেদুর রহমানকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৎস্য প্রকল্পের পাহারাদারের থাকার ঘরের তীরের সাথে গামছা পেঁচানো অবস্থায় পাহারাদার নাছিরের ঝুলন্ত লাশ দেখতে পাই। সেখান থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। স্থানীয় ইউপি সদস্য মুজিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৎস্য প্রকল্পের পাহারাদারের ঘর থেকে তীরের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগলো অবস্থা থেকে মৎস্য শ্রমিক নাছির মোল্লার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
তবে মোবাইলে পরকীয়া ও প্রেম ঘটিত বিষয় নিয়ে প্রেমিকার সাথে অভিমানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, পোস্টমর্টেম শেষে লাশ হস্তান্তর করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)