শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পাহাড়ি ছাত্র পরিষদের শ্রদ্ধা নিবেদন
প্রথম পাতা » ঢাকা » শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পাহাড়ি ছাত্র পরিষদের শ্রদ্ধা নিবেদন
মঙ্গলবার ● ১৪ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পাহাড়ি ছাত্র পরিষদের শ্রদ্ধা নিবেদন

ছবি : সংবাদ সংক্রান্তপ্রেস বিজ্ঞপ্তি :: পার্বত্য চট্টগ্রামে জনগণের পক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)। আজ ১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার সকাল, সাড়ে ৭টায় ঢাকায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন পিসিপি’র নেতৃবৃন্দ।

এ সময় পিসিপি’র নেতৃবৃন্দ ‘পাহাড়ে নব্য পাক হানাদারদের গণবিরোধী অপকর্ম রোধে সোচ্চার হোন, ‘৭১-এ কুকিছড়া হত্যাকা-ে জড়িতদের নাম তালিকা প্রকাশ কর ও শাস্তি দাও’ এই স্লোগানে সম্মলিত ব্যানার বহন করেন।

পাহাড়ি ছাত্র পরিষদে কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা, দপ্তর সম্পাদক শুভাশীষ চাকমা ও ঢাকা শাখার সাংগঠনিক সম্পাদক রিটেন চাকমা জাতির শ্রেষ্ঠ সন্তানদের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে পিসিপি নেতা অমল ত্রিপুরা বলেন, তৎকালীন পাক বাহিনী পরাজয় নিশ্চিত জেনে ১৯৭১ সালে ১০-১৪ ডিসেম্বর পাকিস্তানে হানদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলাবদর-আলশামস বাহিনী এদেশের জনগণের মেধাশূণ্য করতে লেখক, শিক্ষক, চিকিৎসক, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ নানান পেশাজীবী মানুষদের নির্মমভাবে হত্যা করেছিল। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের আত্মোৎর্গের ফলে তার দুইদিনের পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা এই বিশেষ দিনে পার্বত্য চট্টগ্রামের জনগণ ও পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্ভ্র শ্রদ্ধা জানাই।

তিনি আরো বলেন, পাক হানাদার ও তাদের দোসররা ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। কিন্তু অপরদিকে পার্বত্য চট্টগ্রামে মুক্তিবাহিনী কর্তৃক খাগড়াছড়ির কুকিছড়া নামক স্থানে গাছবান স্কুলের শিক্ষক কিনারাম চাকমা এবং লোকমণি, নীল মণি, বাজিবো ও পূর্ণ বিজ্ঞান চাকমাসহ আরো অনেকজনকে হত্যা করেছিল, গ্রামে বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছিল। মুক্তিবাহিনী কর্তৃক পাহাড়ি জনগণের ওপর এহেন হত্যাকা- এই দেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বুদ্ধিজীবী হত্যার ঘটনায় পাক বাহিনী ও তাদের দোসরদের বিচার হচ্ছে। কিন্তু স্বাধীন দেশে পার্বত্য চট্টগ্রামে এখনো পাক হানাদের কর্মকা- রয়ে গেছে। রাষ্ট্রীয় বাহিনী ও তাদের মদদপুষ্ট সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের ওপর নির্যাতন, দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। এখনো প্রতিনিয়ত রাতের অন্ধকারে ঘরবাড়ি তল্লাশি, অন্যায়ভাবে গ্রেফতার, বিচার বহির্ভুত হত্যা, ভূমি বেদখল, নারী নির্যাতনের মতো ঘটনা ঘটছে। স্বাধীনতার পরবর্তীতে সেনা ও বহিরাগত সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের ওপর ডজনের অধিক গণহত্যা সংঘটিত হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীনতার ৫০ বছর এসে দাঁড়ালেও পাহাড়ে সংঘটিত সে সকল ঘটনার বিচার তো দূরের কথা, সুষ্ঠু তদন্তও হয়নি। তিনি শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচারসহ অবিলম্বে মুক্তিবাহিনী কর্তৃক কুকিছড়া হত্যাকা- ও রাষ্ট্রীয় বাহিনী, সেটলার কর্তৃক সংঘটিত সকল গণহত্যার শে^তপত্র প্রকাশ এবং বিচারের দাবি জানান। তিনি পাহাড়ে নব্য পাক হানাদারদের গণবিরোধী সকল অপকর্ম রোধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পাহাড়ি ছাত্র পরিষদের চবি শাখার আহ্বায়ক মিটন চাকমা, পিসিপি কেন্দ্রীয় সহ-সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।





ঢাকা এর আরও খবর

সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)