শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দালাল ছাড়া কাজ হয়না নির্বাচন অফিসে
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দালাল ছাড়া কাজ হয়না নির্বাচন অফিসে
শনিবার ● ১ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে দালাল ছাড়া কাজ হয়না নির্বাচন অফিসে

--- রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাচন অফিসে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। উপজেলার নির্বাচন অফিসে সেবা নিতে এসে পদে পদে হয়রানি শিকার এর শেষ নেই বলে অভিযোগ মিলেছে। দালাল ছাড়া কাজ হয়না এই নির্বাচন অফিসে। উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার, জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন ও ভোটার এলাকা পরিবর্তন করতে আসেন সাধারন মানুষ। সেবা নিতে আসা এসব লোকজন প্রতিনিয়ত হয়রানি শিকার হচ্ছে। তবে হলেও দেখার কেউ নেই।বিভিন্ন সূত্রে জানা যায়, ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন ও নতুন ভোটার হতে আসলে প্রথমে সাদিয়া কম্পিউটারের দোকানে গিয়ে ৩’শত টাকা হতে ৫’শত টাকা দিয়ে অনলাইনে আবেদন করতে হয়। পরে ভুক্তভোগীরা নির্বাচন অফিসে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে আদায় করে নেন টাকা। তাদের টাকা না দিলে নির্বাচন অফিস থেকে সাধারণ মানুষকে ফিরিয়ে দেয়া। যদিও দালাল ছাড়া সরজমিনে গিয়ে কাজ হলেও, বছরের পর বছর চলে যাওয়ার পরও। কার্ড পেতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। টাকা দিলে অফিসে থাকা লোকজন কাজ করে দেন। এছাড়াও নির্বাচন অফিসে রয়েছে অসংখ্য দালাল। দালালদের মাধ্যমে টাকা দিলে দ্রুত কাজ করে দেয়া হয়।ভোগান্তির শিকার হওয়া ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা শান্তি নগর এলাকার বাসিন্দা বেদুরা বেগম অভিযোগ করে বলেন, তার ছেলে মোহাম্মদ ইয়াকুব আলীকে বিদেশে পাঠানোর জন্য পাসপোর্ট তৈয়ারী করার জন্য ভোটার আইডি কার্ড করার জন্য গত দু’মাস পুর্বে যথা নিয়মে আবেদন করেন। আবেদনের পর ছবি তোলা হয় উপজেলা নির্বাচন অফিসে। গত দু’মাস অতিবাহিত হলেও তার ভোটার আইডি কার্ড না পেয়ে পাসপোর্ট তৈয়ারী করতে পারেনি। প্রতিদিন অফিসে এদিকে-সেদিকে ছোটাছুটি করেও ভোটর কার্ড না পেয়ে হতাশায় ভোগেন তারা।
এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরার কাছে জানতে চাইলে, তিনি প্রশিক্ষনে রয়েছে বলে দাবী করে বলেন, নির্বাচন অফিসে কোন দালাল রয়েছে কিনা তা আমার জানা নেই। সেবা গ্রহীতার কাছ থেকে টাকা নেওয়া বা পদে পদে শিকার হওয়া বিষয়টি অস্বীকার করেন তিনি।





আর্কাইভ