শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » জাতীয় » নারীদের দেশ গড়ার কাজে অংশ নেয়ার ভূমি মন্ত্রীর আহ্বান
প্রথম পাতা » জাতীয় » নারীদের দেশ গড়ার কাজে অংশ নেয়ার ভূমি মন্ত্রীর আহ্বান
শুক্রবার ● ১৮ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারীদের দেশ গড়ার কাজে অংশ নেয়ার ভূমি মন্ত্রীর আহ্বান

---
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৮ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৮ মিঃ) ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি দেশের নারীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন৷
১৮ মার্চ শুক্রবার ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজের নতুন দ্বিতল ভবন উদ্বোধন, স্মরণিকা প্রকাশ ও নবীন বরণ উত্‍সব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানিয়েছেন৷
মন্ত্রী শরীফ বলেন, নারীদের অবমাননার কোন সুযোগ নেই৷ মেয়েদের অবমূল্যায়ণ করে কোনো জাতি সামনে এগুতে পারেনি এবং পারবেও না৷ তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্পীকার ও বিরোধী দলীয় নেতাও নারী৷ নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে৷ মন্ত্রী বলেন, সেনা, নৌ, বিমান, পুলিশ ও বিভিন্ন পেশায় নিয়োজিত নারীরা অত্যন্ত দক্ষতার স্বাক্ষর রাখছে৷ তিনি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে মানসম্মত উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ মন্ত্রী ছাত্রছাত্রীদের শালীনতা বজায় রেখে নিজেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্ব-স্ব এলাকাকে আলোকিত করার আহ্বান জানান৷ মন্ত্রী সুন্দর ও উন্নত ঈশ্বরদী গড়ে তোলার অঙ্গিকার প্রত্যয় ব্যক্ত করেন৷ মন্ত্রী ঈশ্বরদী মহিলা কলেজে নবনির্মিত চারতলা ভিত্তিপ্রস্তরের দ্বিতল ভবনের উদ্বোধন করেন৷ ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবনটি নির্মিত হয়৷ নতুন ভবন উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের পশ্চাদপদ নারীকে সুশিক্ষায় শিক্ষিত করে পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হবে৷
মন্ত্রী শরীফ আরও বলেন, ভূমিতে নারীর ক্ষমতায়ন তথা নারীর অধিকার প্রতিষ্ঠা পেয়েছে৷ তিনি বলেন, ভূমিহীনদের কৃষি জমি বন্দোবস্ত প্রদানে নারীদের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে৷ ভূমি বন্দোবস্ত নীতিমালায় বন্দোবস্তীয় জমি হস্তান্তর, বিক্রি বা দত্তক নারীর সদিচ্ছা ছাড়া করার সুযোগ নেই৷
অধ্যক্ষ আফরোজা বেগম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া, মুস্তাফিজুর রহমান খান কামাল, মাহফুজুর রহমান, বশির আহমেদ বকুল, মো. আবদুল খালেক, রোকনুজ্জামান খান পাভেল, আনছার আলী ডিলু, জাহাঙ্গীর আলম, আফরোজা খাতুন, শাহনাজ পারভীন, ব্যারিস্টার সৈয়দ আলী জিরম্ন, শিখা বিশ্বাস ও গোলাম মোসত্মফা চান্না মন্ডল উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রভাষক মো. ইসমাইল হোসেন৷





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)