শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
রাঙামাটি, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশ ইউরোপকে ছাড়িয়ে যাবে: ড. জাফর ইকবাল
প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশ ইউরোপকে ছাড়িয়ে যাবে: ড. জাফর ইকবাল
শুক্রবার ● ১৮ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ ইউরোপকে ছাড়িয়ে যাবে: ড. জাফর ইকবাল

---
রাউজান প্রতিনিধি :: (১৮ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৫ মিঃ) ২০৫০ সালে বাংলাদেশ ইউরোপকে ছাড়িয়ে যাবে এমন আভাস আমরা পেয়েছি। এই তোমরাই সেই মানুষ যারা দেশকে এগিয়ে নিবে। তোমাদের মত সাড়ে ৪ কোটি স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রী আছে আমাদের মাঝে। ১৮ মার্চ শুক্রবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্ট  আঞ্চলিক পর্বের আসর  উপলক্ষে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক অধ্যাপক ড. জাফর ইকবাল এসব কথা বলেন, তিনি আরো বলেন, আগে একটা সময় ছিল আমরা অনুপ্রেরণা দিতে ঘুরে বেড়াতাম, বলতাম এটা করো, এভাবে করো, বেড়ে উঠো। এখন উল্টো। আমি এখন তোমাদের মত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে ঘুরে বেড়াই। অনুপ্রেরণা পাওয়ার আশায় ছুটে আসি। এই যে, সামনে ১২০০ স্টুডেন্ট আছে দেখলে ভালো লাগে, অনুপ্রাণিত হই। আমি তোমাদের বয়সে কোন পুরস্কার পাইনি। দৌড়ে ভালো নই, লাফাতে পারতাম না, পা ভাঙ্গার ভয় ছিল, উচ্চারণে ভালো নই বলে আবৃত্তিতেও পুরস্কার পেতাম না। তাই আজ যারা পুরস্কার পাচ্ছো না, আমি তোমাদের দলে। মনে রাখতে হবে পুরস্কার কেবল সব কিছু নয়। মনে রেখো, আজ সেই পুরস্কার না পওায়া আমি, পুরস্কার দিয়ে বেড়াচ্ছি। তোমরাও একদিন সফলকাম হয়ে আমার মতো মেডেল তুলে দিবে। পুরস্কার পাওয়ার চেয়ে পুরস্কার দেয়ার মজা আরো বেশি। আমি শত-হাজারো পুরস্কার দিয়ে এটি বুঝতে পারছি। তাই যারা এখন সফল না তারা দমবে না বরং আরো অনুপ্রেরণা কাজে লাগিয়ে সফল হবে। নুতন সহশ্রাব্দের সম্পদ হলো জ্ঞান। অস্ত্র কিংবা অন্য কোন সম্পদের ভান্ডারকে বলা হয়নি। আমি সেই জ্ঞান কারখানার একজন মানুষ। আমার কাজ হচ্ছে জ্ঞান দেয়া। ২০৫০ সালে বাংলাদেশ ইউরোপকে ছাড়িয়ে যাবে এমন আভাস আমরা পেয়েছি। এই তোমরাই সেই মানুষ যারা দেশকে এগিয়ে নিবে। তোমাদের মত সাড়ে ৪ কোটি স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রী আছে আমাদের মাঝে। যারা বাংলাদেশকে বিশ্ব মাঝে তুলে ধরবে অনন্যভাবে। তোমরাই বাংলাদেশকে বড়লোক বানাবে। একটা অংক করবে আর বাংলাদেশ বড়লোক হবে, এভাবে একটি ছবি আকঁবে, কবিতা পড়বে, প্রোগ্রামিং করবে আর বাংলাদেশ তোমাদের হাত দিয়ে বড়লোক হতে থাকবে। ভাবতে পারো তোমাদের মত সাড়ে ৪ কোটি ছেলে-মেয়ে যখন দেশের দায়িত্ব নেবে সেই বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে! বাংলাদেশকে তখন আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমি হয়তো তখন থাকব না। কিন্তু উপর থেকে তাকিয়ে দেখব তোমাদের উন্নতি-অগ্রগতি আর দেশের অগ্রযাত্রা। তোমাদের এখানে সমস্যা সমাধানে সারা বিশ্ব থেকে লোক আসবে একদিন। মঙ্গলগ্রহে স্পেসশিপ পাঠাতে সমস্যা কিংবা বিশ্বসেরা চিকিৎসা সেবার জন্য বিশ্বের লোক এই দেশে তোমাদের কাছে ছুটে আসবে। তোমরা যে বিষয়ে ভালো অনুভব করো সে বিষয়টায় নিজের সেরাটা ঢেলে দাও। সবাইকে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে এমন কথা নেই। তবে কম্পিউটার প্রোগ্রামিংটা ছেড়ো না। কারণ এটা বর্তমানে সবখানেই খুব কাজে লাগে।
---
প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, সামনে বাংলাদেশের জন্য আরো বেশি সুন্দর দিন অপেক্ষা করছে। নতুনরাই এই সুদিন নিয়ে আসবে। প্রোগ্রাম প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরাই বাংলাদেশকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই অগ্রযাত্রা আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তিনি আরো বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠন এবং উন্নত দেশের কাতারে পৌছাঁর অভিযাত্রায় শামিল হয়ে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মিনি সিলিকন ভ্যালী হিসেবে গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে আইটি সেক্টরে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটর, আইটি পার্ক,এবং আইটি ভিলেজ প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াধীন।
চুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের নিয়ন্ত্রক (যুগ্মসচিব)  আবুল মনসুর মোহাম্মদ সারফ্ উদ্দিন, তথ্য-প্রযুক্তি বিষয়ক লেখক  মুনির হাসান, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের সহকারী সেক্রেটারি  আর. এইচ. এম. আলাউল কবির, চট্টগ্রাম জেলার এডিসি (শিক্ষা) দেবমময় দেওয়ান, বেসরকারী মোবাইল অপারেটর রবি’র রিজিওনাল ম্যানেজার  এস. এম. জাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েটের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল হাসান।

এসময় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় ৫৫টি স্কুল কলেজের সহস্রাধিক প্রতিযোগী অংশ নেয়।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার
রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)