শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মিঠুন চাকমার হত্যাকারীরা কেউ রেহায় পাবে না, জনতার আদালতে তাদের বিচার হবেই
প্রথম পাতা » খাগড়াছড়ি » মিঠুন চাকমার হত্যাকারীরা কেউ রেহায় পাবে না, জনতার আদালতে তাদের বিচার হবেই
সোমবার ● ৩ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিঠুন চাকমার হত্যাকারীরা কেউ রেহায় পাবে না, জনতার আদালতে তাদের বিচার হবেই

---সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)-এর অন্যতম সংগঠক ও পিসিপি’র সাবেক সভাপতি শহীদ মিঠুন চাকমার ৪র্থ মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা বলেছেন, ‘মিঠুন চাকমার হত্যাকারীরা কেউ রেহায় পাবে না, তাদের বিচার একদিন জনতার আদালতে হবে’।

আজ সোমবার ৩ জানুয়ারি ২০২২ বিকাল ৪টায় ঢাকায় শহীদ মিঠুন চাকমার ৪র্থ মৃত্যুবার্ষিকীতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ঢাকা শাখা এই স্মরণসভার আয়োজন করে।

“ঘাতকদের রেহাই নেই, জনতার আদালতে তাদের বিচার হবেই” এই স্লোগানে “বিপ্লবীর আত্মত্যাগের চেতনায় এগিয়ে আসুন, লড়াইয়ে যুক্ত হোন” এই আহ্বানে আয়োজিত স্মরণসভায় পিসিপি ঢাকা শাখার সহ-সভাপতি রনেল চাকমার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক তুজিম চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীতি চাকমা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের অস্তিত্বকে ধ্বংস করতে রাষ্ট্রীয় বাহিনী নিত্য নতুন কৌশল প্রয়োগ করছে। তারা পাহাড়িদের মধ্যেকার সংঘাত উস্কে দিয়ে নিজেদের কায়েমী স্বার্থ উদ্ধারে মরিয়া হয়ে উঠেছে। রাষ্ট্রীয় এই ফাঁদে পা ফেলে পাহাড়িদের মধ্যেকার কতিপয় দালাল-প্রতিক্রিয়াশীল ব্যক্তি রাষ্ট্রীয় বাহিনীর সাথে আঁতাত করে বৃহত্তর স্বার্থকে বিকিয়ে দিচ্ছে। তারা রাষ্ট্রীয় বাহিনীসহ একযোগে জনগণের ওপর নিপীড়ন, নির্যাতন চালাচ্ছে। খুন-গুম-অপহরণ ও নারী নির্যাতনের মত জঘন্য অপরাধ সংঘটিত করছে।

বক্তারা আরো বলেন, পৃথিবীর দেশে দেশে জনগণের অধিকারের জন্য যারা প্রকৃত আন্দোলন করেছেন, যারা লড়াই করেছেন তাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে শাসকগোষ্ঠী নানা ষড়যন্ত্র করেছিল। কিন্তু শেষ পর্যন্ত মুক্তিকামী জনগণের লড়াই সফল হয়েছিল এবং ষড়যন্ত্রকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়। পার্বত্য চট্টগ্রামেও সরকার-রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা পরিচালিত হয়ে যারা জনগণের স্বার্থকে বিকিয়ে দিচ্ছেন তাদের এমন পরিণতি হতে বাধ্য। মিঠুন চাকমার হত্যাকারী রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট নব্য মুখোশ-সংস্কারপন্থী সন্ত্রাসীরা কেউ রেহায় পাবে না, তাদের বিচার একদিন জনতার আদালতে হবেই।

নেতৃবৃন্দ মিঠুন চাকমাকে স্মরণ করে বলেন, মিঠুন চাকমা পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশের একজন পরিচিত নেতা। তিনি লেখালেখির মাধ্যমে দেশীয় ও বহির্বিশ্বে নিপীড়ত নির্যাতিত ও মেহনতি মানুষের কথা তুলে ধরতেন। তাঁর লেখনিতে মার্কস-এঙ্গেলস সম্পর্কিত দৃষ্টিভঙ্গিও লক্ষ্য করা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ করার পর যখন পেশাগত দায়িত্ব অর্থাৎ শিক্ষকতার প্রস্তাব দেয়া হলেও স্বেচ্ছায় তা প্রত্যাখ্যান করে কর্ম হিসেবে রাজনৈতিক জীবন বেছে নেন। ভোগ বিলাসী জীবন ত্যাগ করে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের অধিকার প্রতিষ্ঠার লক্ষে ইউপিডিএফ’র সাথে যুক্ত হয়েছিলেন। ইউপিডিএফ’র সাথে সম্পৃক্ত হয়ে নিপীড়িত, শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন। তাঁর আদর্শ-চেতনা আমাদেরকে অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মকে লড়াই সংগ্রামে যুক্ত হবার উৎসাহ উদ্দীপনা দেয়। তিনি সকলের কাছে একজন মহান ব্যক্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। পাহাড়ের জনগণ তার হত্যার শোককে শক্তিতে পরিণত করে অধিকার প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিয়ে যাবে।

বক্তারা, মিঠুন চাকমার আদর্শ চেতনাকে বুকে ধারণ করে লড়াই সংগ্রাম যুক্ত হওয়ার জন্য পাহাড়ের তরুণ প্রজন্ম ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। তারা রাষ্ট্রীয় বাহিনীর মিলিত ষড়যন্ত্রে মিঠুন চাকমা হত্যাসহ ইউপিডিএফ ও তাঁর সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী হত্যার বিচার দাবি করেন।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)