শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ও দক্ষিণ কোরিয়ার ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ও দক্ষিণ কোরিয়ার ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সোমবার ● ৩ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট ও দক্ষিণ কোরিয়ার ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে দক্ষিণ কোরিয়ার ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ০৩ জানুয়ারি (সোমবার) ২০২২ খ্রি. সকাল ১০.৩০ ঘটিকায় রেজিস্ট্রার মহোদয়ের কার্যালয়ে সমঝোতা স্মারকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উক্ত চুক্তিতে চুয়েটের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট মি. জং তায়ে পার্ক (Mr. Jong-Tae Park) স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরকালে চুয়েটের পক্ষে সমঝোতা স্মারকের সমন্বয়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক এবং ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের ইন্টান্যাশনাল অফিসের পরিচালক মি. জুন চোই (Mr. June Choi) উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সম্প্রতি (গত ১৬/১২/২০২১ খ্রি.) ভার্চুয়ালি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় আগামী ৫ বছর যাবত দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, একাডেমিক তথ্য-উপাত্ত, সাময়িকী ও প্রকাশনা বিনিময়, যৌথ গবেষণা প্রোগ্রাম, যৌথ কনফারেন্স আয়োজন প্রভৃতি সুবিধা ভোগ করবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)