সোমবার ● ১০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪ মামলা ও জরিমানা
কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪ মামলা ও জরিমানা
কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাইয়ে আবারো করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান জোরদার করা হয়েছে। সোমবার ১০ জানুয়ারী বেলা দেড়টা থেকে আড়াটা পর্যন্ত উপজেলা সদর, বারঘোনিয়া ও রেশন বাগান এলাকার কাপ্তাই-চট্টগ্রাম সড়কে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১১টি হালকা যানবাহন ও মোটর সাইকেলের বিরোদ্ধে মামলা দায়েরসহ ৪ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়।এছাড়া মাস্কবিহীন চলাচলের অপরাধে দন্ডবিধি আইনে ৩টি মামলায় ৬শ’ টাকা জরিমানা সহ মোট ১৪ টি মামলায় ৪ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয় । এসময় কাপ্তাই থানার উপ পরিদর্শক মোঃ ইখতিয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলামসহ পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন ।





বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ