রবিবার ● ১৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ » হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে হোটেল ব্যাবসায়ী ছেলের হাতে হত্যার রহস্য উম্মেচন করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার দুপুরে পিবিআই’র এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার এ আর এম আলিফ।
পিবিআই পুলিশ সুপার আলিফ জানান, আসামী সোহান মৃধা (২২) কে হত্যার দায়ে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। নিহত আজিজার রহমান এর সাথে তার প্রথম স্ত্রীর পুত্র সোহান মৃধার সাথে পূর্বে থেকে পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিলো। এর একপর্যায়ে ছেলে সোহান তার পিতা আজিজারকে ডেকে নিয়ে পুরাতন বাড়ীর আঙ্গিনায় নিয়ে যায়। ওইখানে পূর্ব পরিকল্পিতভাবে তার পিতা আজিজার রহমানের মাথায় স্টিলের পাইপ দিয়ে আঘাত করে হত্যা করে। হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ছোট ভাই ফারুক মৃধা (১৫) কে সাথে নিয়ে মরদেহ উপজেলার আশামনি হোটেলের সামনে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায় বলে জানান তিনি। অভিযুক্ত সোহান নিহত আজিজারের প্রথম স্ত্রীর দ্বিতীয় ছেলে।
গত ১২ জানুয়ারি সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকা থেকে আজিজার রহমান মৃধা (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আজিজার রহমান পৌর শহরের বকচর এলাকার বাসিন্দা। তিনি বাড়ির সামনে হোটেলের ব্যবসা করতেন। হোটেল থেকে একটু দূরে আজিজার রহমানের মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে মরহেদটি উদ্ধার করে পুলিশ।
পরেরদিন ১৩ জানুয়ারি নিহত আজিজারের দ্বিতীয় স্ত্রী মেনেকা বেগম (৩৮) বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। ১৪ জানুয়ারি পিবিআই গাইবান্ধা তদন্তের দায়িত্ব পান।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা