শিরোনাম:
●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » মহেশপুর সীমান্তে থামছেই না অবৈধ পাচার : ভারতে প্রবেশকালে ২২ নারী পুরুষ আটক
প্রথম পাতা » খুলনা বিভাগ » মহেশপুর সীমান্তে থামছেই না অবৈধ পাচার : ভারতে প্রবেশকালে ২২ নারী পুরুষ আটক
রবিবার ● ১৬ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহেশপুর সীমান্তে থামছেই না অবৈধ পাচার : ভারতে প্রবেশকালে ২২ নারী পুরুষ আটক

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ২২ নারী, পুরুষ ও শিশু আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। এই নিয়ে দুই দিনে ৩০ জন আটক হলেন। শনিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্ত যাদবপুর বিওপির এলাকার কানাইডাঙ্গা গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ শিশু রয়েছে। মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান। আটককৃত ব্যক্তিরা হলেন, খুলনা জেলার ফুলতলা থানার জামিরা গ্রামের এরশাদ আলী গাজীর ছেলে মোঃ আনোয়ার গাজী (৩৫), তার স্ত্রী সখিনা বেগম, মেয়ে রুকাইয়া গাজী (০৩), ছেলে মোঃ আব্দুল্লাহ (০২), যশোর জেলার অভয়নগর থানার বনগ্রমের বিরাট সমাজপতীর স্ত্রী শিখারাণী সমাজপতী, মেয়ে রিয়া সমাজপতী, ছেলে তীপ্ত সমাজপতী, নড়াইল জেলার সদর থানার তালতলা গ্রামের মৃত শাহাদাৎ হোসেনের মেয়ে আন্না (৩০), বাগেরহাট জেলার চিতলমারী থানার করাতের দিয়া গ্রামের চিত্ত রঞ্জন মন্ডলের স্ত্রী উষারাণী মন্ডল (৬০), যশোর জেলার বেনাপোল থানার পোড়াবাড়ী গ্রামের মৃত কেরামত মান্ডলের ছেলে মোঃ আলম মন্ডল (৪৭), একই উপজেলার কাগমারী গ্রামের মৃত লালচান মিয়ার ছেলে সুমন মিয়া (১৭), সিলেট জেলার বিশ্বনাথ থানার চন্ডিচর গ্রামের কৃষ্ণহরণ দাসের ছেলে খোকন দাস (৪১), সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দনগর গ্রামের আব্দুল কুদ্দস মিয়ার ছেলে মোঃ সেবুল মিয়া (২০), সিলেট জেলার বিশ্বনাথ থানার বিশ্বনাথ গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে সাইফুল আলম (৩০), ফরিদপুর জেলার আলফাডাংগা থানার হেলেঞ্চা গ্রামের সালামের ছেলে রাজা (৪০), একই জেলার বোয়ালমারী থানার ভুলবাড়ীয়া গ্রামের কাজী সিরাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৩), যশোর জেলার মনিরামপুর থানার পলাশ ভান্ডারী মোড় গ্রামের ইয়াকুব আলীর ছেলে জিয়াউর রহমান (৪৭), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মজুমদার বাড়ী গ্রামের গকুল বাওয়ালীর ছেলে তপন বাওয়ালী (২৩), যশোর জেলার বাঘারপাড়া থানার দরাজহাট গ্রামের রুহুল আমিনের ছেলে হুমায়ূন কবীর (৪৪), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কুটিপাড়া গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে রাকিবুল ইসলাম (৩১) এবং কক্সবাজার জেলার উখিয়া থানার পাগলির বিল গ্রামের নূর আহম্মেদের ছেলে জমির আহম্মেদ (৩০)। আটককৃত ২২ জনের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের হয়েছে।

পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের দু’জন নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার কুশাডাঙ্গা গ্রামে মর্জিনা বেগম (৬৫) নামের ওই বৃদ্ধার মৃত্যু হয়। নিহত মর্জিনা বেগম ওই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। প্রত্যক্ষদর্শী জানায়, বাড়ির কাছে জিন্নানগর-দত্তনগর রোডের কুশাডাঙ্গা নামক স্থানে রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে বৃদ্ধার মৃত্যু হয়। মহেশপুর থানার কর্তব্যরত এসআই আতাহার হোসেন জানায়, এ ব্যাপারে নিহতের পরিবার কোন মামলা করেনি। এদিকে কুষ্টিয়া সদর উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দু’জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দু’জন। শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে উপজেলার বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি এলাকার বাসিন্দা সলেমান (৪৫) ও ঝিনাইদহ জেলার উসমান আলী (৬০)। আহত দু’জনের পরিচয় জানা যায়নি। জানা গেছে, দুপুরের দিকে কুষ্টিয়ার ঝাউদিয়া পকেট রোড থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ভ্যান মহাসড়কে উঠছিল। এ সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ড্রাম ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সলেমান নিহত হন এবং আহত হন তিনজন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় উসমানের মৃত্যু হয়। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সলেমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চালককে আটকসহ ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে।
হরিণাকুন্ডে লক্ষাধিক টাকার চুরি যাওয়া সরকারী গাছ উদ্ধারে মামলা দায়ের
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার গোবরাপাড়া গ্রামের নদীর ধারে খাস জমিতে থাকা একলক্ষ সত্তুর হাজার টাকা মূল্যের মেহগনি গাছ চুরিকরে কেটে নিয়ে যায়। এ ঘটনায় হরিনাকুন্ডু থানার গোবরাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল মান্নানের নামে একটি চুরি মামলা হয়েছে। যার মামলা নংঃ হরিঃ জিআরঃ ১১/১৪০। থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোনাতনপূর ফাড়ীর আইসি এসআই জিন্নাত হোসেনের নেতৃত্বে এএসআই বায়িজিদ সঙ্গীয় ফোর্স শনিবার সকাল ১১ টায় ঝিনাইদহ সদর উপজেলার নাথকুন্ডু সড়কের মেসার্স আনিচুর রহমান স-মিল থেকে চুরি যাওয়া মেহগনি গাছের পাঁচটি লগ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য একলক্ষ পাঁচ হাজার টাকা। হরিণাকু- থানার এসআই জগদীশ চন্দ্র বসু জানান গত ২৭ ডিসেম্বর সন্ধারাতে গোবরাপাড়া নদীর ধারে খাস জমির মেহগনি গাছ চুরিকরে কেটে নিয়ে যায় আব্দুল মান্নান, ২৯ ডিসেম্বর থানায় আব্দুল মান্নানকে আসামী করে একটি চুরি মামলা রুজু করা হয়। বর্তমানে আব্দুল মান্নান জামিনে রয়েছেন।

ইউনিয়ন পর্যায়ে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের করোনার টিকা
ঝিনাইদহ :: সহজপ্রাপ্তী আর ভোগান্তী কমাতে ঝিনাইদহে ইউনিয়ন পর্যায়ে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন জানান, শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনতে জেলায় ফাইজারের টিকাদান কর্মসূচী চলমান রয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের ভোগান্তী কমাতে ইউনিয়ন পরিষদে টিকাদান কর্মসূচী চলছে। শনিবার ঘোড়শাল ইউনিয়ন পরিষদে ঘোড়লাশ পার্শবতী ফুরসন্দি ইউনিয়নের ৭ম থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হয়। দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা নিতে দেখা যায় শিক্ষার্থীদের। ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীম কবির জানান, শনিবার সদর উপজেলার দোগাছী ও নলডাঙ্গা ইউনিয়নে ৫ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। এ কর্মসূচী চলমান থাকবে। পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

কালীগঞ্জে ৭০ টি শিখন কেন্দ্রের উদ্বোধন
ঝিনাইদহ :: স্কুল থেকে ঝড়ে পড়া শিশু ও স্কুলে না যাওয়া শিশুদের শিক্ষার মুল শ্রোতধারায় ফিরিয়ে আনতে ঝিনাইদহের কালীগঞ্জে ৭০টি শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বিদোনপুর গ্রামে আনুষ্ঠানিক ভাবে এ শিখন কেন্দ্রের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়ুব হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বুরে‌্য’র সহকারী পরিচালক শেখ মো: সুরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তিথি রানী ভন্দ্র, সৃজনী বাংলাদেশের সহকারী প্রশাসনিক কর্মকর্তা এস এম শান্তনুর রহমান, সৃজনীর আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের প্রকল্প প্রধান ওহিদুল ইসলাম, রেডিও ঝিনুকের স্টেশন ম্যাজেনার পারভীন নাহারা। আয়োজকরা জানান, উপানুষ্ঠানিক শিক্ষা বুরে‌্য’র সহযোগিতায় সৃজনী বাংলাদেশ আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ৭০ টি শিখন কেন্দ্রে ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুদের পাঠদান করানো হবে। ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হবে। শিক্ষার্থীদের দেওয়া হবে বই, খাতা, কলম, স্কুল ড্রেসসহ উপবৃত্তি। ঝড়ে পড়া শিশুদের শিক্ষার মুলধারায় ফিরিয়ে আনতে সরকারের এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)