মঙ্গলবার ● ১৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ » পানছড়িতে ৫ ব্যাবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পানছড়িতে ৫ ব্যাবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি বাজারে ৫ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দিয়েছেন উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুবাইয়া আফরোজ।
আজ মঙ্গলবার ১৮ জানুয়ারি বিকালে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন হোটেলের খাবার দোকানে অপরিচ্ছন্ন ভাবে খাবার রাখায় দোকানের সীমানার বাইরে ছাউনি তৈরি করে মালামাল রেখে জনগণের চলাচলে বিঘ্নসৃষ্টি করায় বিবিধ আইনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১২হাজার ২’শ টাকা জরিমানা করা হয়।
জানা যায়, বিভিন্ন রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার জন্য,পথচারীদের রাস্তা চলাচলে দোকানের সামনে যত্রতত্র মালামাল রাখায় বিভিন্ন আইনে এই জরিমানা করা হয়।
এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ বলেন, পানছড়ি বাজারের সুশৃঙ্খল পরিবেশ রাখা সবার দায়িত্ব ও কর্তব্য। যত্রতত্র মালামাল রেখে জনগণের চলাচলে বিঘ্নিতকারী ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ৷ সবাইকে সচেতন থেকে ব্যবসা চালিয়ে যেতে হবে। অন্যথায় এ অভিযান অব্যাহত থাকবে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩