শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মাদকসহ আটক-৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মাদকসহ আটক-৪
বৃহস্পতিবার ● ২০ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে মাদকসহ আটক-৪

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পৃথক অভিযানে ২৫ লিটার পাহাড়ী চোলাই মদ ও ৩০পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ১৮ জানুয়ারী মঙ্গলবার রাতে জলিল নগর বাসষ্ট্যান্ড ও চিকদাইর এলাকা থেকে তাদের আটক করা হয়। এবিষয়ে পুলিশ জানান, “রাউজান থানার এসআই মাইন উদ্দিন সঙ্গীয় ফোস রাউজান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পুর্ব রাউজান সমশের নগর এলাকার মৃত আনোয়ার মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম খোকন (৩৬)কে ৩০ পিস ইয়াবা ও এস আই মাঈনুদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোস চিকদাইর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরুল হক তালুকদার বাড়ীর মৃত মোহাম্মদ কাশেমের পুত্র মোহাম্মদ আরাফাত (২১), খাগড়াছড়ি জেলার ঘোলা বাড়ি ইউনিয়নেরর উত্তর গজপাড়া এলাকার হযরত আলীর পুত্র মোহাম্মদ হাসান (২৪), পৌর এলাকার ৯নং ওয়ার্ডের আবদুর ছমিউতের পুত্র জোবায়েত প্রকাশ আলী (২৩)কে ২৫ লিটার চোলাই মদ সহ আটক করে। রাউজান থানার ওসি আবদুল্লা আল হারুন ঘটনার সত্যতার স্বীকার করেন। তিনি জানান তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু শেষে আদালতে সোপর্দ করা হয়।

আজাদী’র সম্পাদককের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
রাউজান :: স্বাধীনতার প্রথম সুর্যোদয়ের পত্রিকা দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এর রোগমুক্তি কামনায় দোয়া মহফিলের আয়োজন করেছে রাউজান প্রেস ক্লাব। ১৯ জানুয়ারী বুধবার উপজেলা পরিষদ মসজিদে বাদে আছর এই দোয়া মহফিলে মানবতাবাদি এই সম্পাদকের জন্য দোয়া মুনাজাত করা হয়। দোয়া মাহফিলে অংশগ্রহন করেন সমবেত মুসল্লি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মসজিদের খতিব মাওলানা এম এ মতিনের পরিচালনায় এই আয়োজনে অন্যান্যদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর জানে আলম জনি, বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খান, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাংবাদিক নেজাম উদ্দিন রানা, এম রমজান আলী, হাবিবুর রহমান, শাহাদাত হোসেন সাজ্জাদ, আরাফাত হোসেন, যুবলীগ নেতা সাবের হোসেন, বখতিয়ার হোসেন. ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাওলানা এম.বেলাল উদ্দিন।





আর্কাইভ