শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে
শনিবার ● ২২ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে

--- উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে এখন বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানির স্তর একেবারে নীচে নেমে যাওয়ায় টিউবওয়েলগুলো ও মটর মেশিন চালিয়েও পর্যাপ্ত পরিমান পানি উঠানো সম্ভব হচ্ছে না। পানি উন্নয়র বোর্ডের বিশেষজ্ঞরা জানিয়েছেন এ শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পরিমান বৃষ্টি না হওয়ার কারনে পানির এ রকম সংকট দেখা দিয়েছে। যার ফলে নবীগঞ্জ উপজেলা ৪ শত ২৮টি গ্রামের সব টিউবওয়েলগুলোতেই পানি ঠিকমত না উঠায় সাধারন মানুষ পড়েছেন মারাত্মক বিপাকে। বোরো ফসলের মৌসুম হওয়ায় বেশিরভাগ বোরো জমিতে শ্যালো মেশিন বসানোর ফলে পানির এ রকম সংকট দেখা দিয়েছে বলেও মনে করেন তারা।

বিভিন্ন এলাকায় ঘুরে খোজ নিয়ে ও সরজমিনে গিয়ে দেখা গেছে,বিভিন্ন গ্রামের অধিকাংশ টিউবওয়েলগুলোতে পানি না উঠার কারনে প্রায় অকেজো হয়ে পরে আছে। তাই গ্রামের সাধারন মানুষ বিশুদ্ধ খাবার পানি না পেয়ে পুকুর ও ডোবার পানি সংগ্রহ করে পিটকিরি দিয়ে ফুটিয়ে খাবার উপযোগী করে তোলার চেষ্টা করছেন। যার ফলে তাদেরকে মারাত্মক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এ অবস্থা এখন শুধু বিভিন্ন গ্রামেই নয় শহর এলাকায়ও গভীর নলকুপ থেকে মোটর মেশিনের সাহায্যে পাতাল থেকে পর্যাপ্ত পরিমান পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে গ্রামের মানুষের মত শহরের মানুষও বিশুদ্ধ খাবার পানির জন্য পড়ছেন মারাত্মক বিপাকে। কোন কোন পরিবারের লোকজন বাজার থেকে মিনারেল ওয়াটার জার, বোতল কিনে এনে খাবার পানির চাহিদা মেঠালেও বাসার অন্যান্য কাজের পানি যোগাড় করতে সমস্যায় পড়তে হচ্ছে ঠিকই। অনেকেই পানি সংকটের কারনে প্রতিদিন গোসল করতে পারছেন না। যার ফলে অনেক এলাকায় ডায়রিয়া ও আমাশয় রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে মারাত্মকভাবে ।

সরজমিনে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকটি বাড়ীতে গিয়ে টিউবওয়েলের হাতল চাপলে দেখা যায় বেশির ভাগ টিউবওয়েলেই ফোটা ফোটা হয়ে পানি পড়ছে। যার ফলে অধিকাংশ টিউবওয়েলই অকোজো হয়ে বন্ধ হয়ে গেছে। সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের গৃহবধু মায়া রানী, মাসিদা আক্তার এ প্রতিনিধিকে জানান, পানির কল গুলোতে কিযে হল এক কলস পানি ভরতে আধাঘন্টা লেগে যায়। পানির কল চাপতে চাপতে হাত ব্যাথা করে। টিউবওয়েলের হাতল চাপতে গিয়ে অনেক কিশোর-কিশোরী ও বৃদ্ধ লোক হাত ফসকে গিয়ে পড়ে দাঁত ভেঙ্গেছেন বলেও জানাগেছে।

নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর,আদিত্যপুর,দত্তগ্রাম, গহরপুর, আমতৈল, রাইয়াপুর, ফুটার মাটি,কুর্শি,বাংলাবাজার মান্দারকান্দিসহ বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি গ্রামের টিউবওয়েলগুলোতেই প্রয়োজনের মত পানি উটছে না। তবে ঐ সকল গ্রামের যে ১/২টি টিউবওয়েলে কিছু পানি উঠছে সেগুলোতে লাইনে দাড়িয়ে মহিলা পুরুষরা খাবার পানি সংগ্রহ করছেন। ফলে সাধারন মানুষের মাঝে মারাত্মক ভোগান্তি দেখা দিয়েছে।





সকল বিভাগ এর আরও খবর

১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)