সোমবার ● ২৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে পুলিশী অভিযানে ইয়াবাসহ আটক-১
কাপ্তাইয়ে পুলিশী অভিযানে ইয়াবাসহ আটক-১
কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে গত শনিবার। আটককৃত যুবকের নাম বীরউত্তম ত্রিপুরা নিলয় (২৪)। তার বাড়ী রাঙামাটি সদরের গর্জনতলী এলাকায়। বর্তমানে সে বাবার কর্মস্থল কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার এসআই মো. ফারুক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকার জারুল বাগান সংলগ্ন কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ব্রীজের উপর থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কাপ্তাই থানার ওসি কাজী জসিম উদ্দিন জানান, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন এবং বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামীকে আজ রবিবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।





সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান