শিরোনাম:
●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার ●   ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ●   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন
রাঙামাটি, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে হামলায় নারীসহ আহত ২
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে হামলায় নারীসহ আহত ২
রবিবার ● ২০ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে হামলায় নারীসহ আহত ২

---

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পাওনা টাকা চাইতে গিয়ে মহিলাসহ ২ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে৷ উপজেলার সদলপুর গ্রামে শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে৷ গুরুতর আহত অবস্থায় জগন্নাথপুর উপজেলা জিগলী গ্রামের মৃত রমজান আলী ওরফে কোটিপতি’র স্ত্রী রাহিমা বেগম (৩৮) ও রিকশা চালক আবুল কালাম খান (৩৭)’কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এঘটনাকে কেন্দ্র করে আলাপুর গ্রামের দবিরুল ইসলাম ও সদলপুর গ্রামের সিতাব আলী গং একে অপরকে দায়ী করছেন৷
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের বসতবাড়ী বিক্রি করে বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ বাজারস্থ দবিরুল ইসলাম’র বাসা ভাড়া নিয়ে প্রায় ৫ বছর পূর্বে স্ব-পরিবারে বসবাস শুরু করেন রমজান আলী ওরফে কোটিপতি৷ এর কিছু দিন পর রমজান আলী মৃত্যুবরণ করেন৷ বিধবা রাহিমা বেগম ৩ সন্তান নিয়ে ওই বাসাই বসবাস করে আসছেন৷ স্বামীর বসত বাড়ি বিক্রি থেকে প্রাপ্ত টাকা থেকে ৩ লাখ টাকা স্বামীর মুত্যুর প্রায় ২ বছর বিশ্বনাথ উপজেলার সদলপুর গ্রামের সিতাব আলীকে ধার (খরজ) হিসেবে দেন রাহিমা বেগম৷ কিন্তু একাধিক বার সিতাব আলী তারিখ করেও রাহিমা বেগমের টাকা পরিশোধ করছেন না বলেও অভিযোগ রয়েছে৷ এবিষয়টি রাহিমা বেগম এলাকার মুরব্বীদেরকেও অবহিত করেছেন বলে জানা গেছে৷
এদিকে জানা গেছে, দাদনের (সুদ) টাকা নিয়ে দীর্ঘদিন দবিরুল ইসলাম ও সিতাব আলী গংদের মধ্যে বিরোধ চলে আসছে৷ এর জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে৷ এনিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলাও চলছে৷
এব্যাপারে দবিরুল ইসলাম বলেন, রাহিমা বেগম সিতাব আলী-আফরোজ আলী গং লোকজনের কাছে ৩ লাখ টাকা পান৷ টাকা পাওয়ার বিষয়টি রাহিমা বেগম এলাকার অনেককেই অবহিত করেন৷ শনিবার তিনি (রাহিমা) নিজের পাওনা টাকা চাইতে গেলে তারা (সিতাব-আফরোজ) তাকে মারধর করে৷ পরে আমরা খবর পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করি৷ পুলিশ এসে আফরোজ আলীর বসত ঘরের বারান্দা থেকে রক্তাক্ত অবস্থায় রাহিমা বেগমকে উদ্ধার করে৷ তাদের বিরুদ্ধে সিতাব আলী গংদের আনিত অভিযোগ মিথ্যা দাবি করেন৷
রাহিমা বেগমের টাকা পাওয়ার অভিযোগ মিথ্যা ও রাহিমাকে অপরিচিত দাবি করে সিতাব আলী বলেন, দবিরুল, ছৈফুল ও কবিরের কাছ থেকে সুদে (দাদন ব্যবসা) মাসে ২০ হাজার টাকা প্রদানের বিনিময়ে ১০লক্ষ টাকা আনি৷ সেই ১০ লাখ টাকার বিনিময়ে আমি (সিতাব) কালীগঞ্জ বাজারস্থ মার্কেটে দুটি দোকান কোঠা দেই, ১৮শতক ভূমি, হাওরে এক কিয়ার ভূমি ও নগদ ২৭ লাখ টাকা প্রদান করেছি তবুও তাঁর ১০ লাখ টাকা পরিশোধ হয়নি৷ আদালতে মামলা দায়ের করেছে আমার উপর৷ এখন দবির আমার কাছে আরোও ২০ লাখ টাকা দাবি করেছে৷ কোন ভাবে আমাকে (সিতাব) ঘায়েল করতে না পেরে তারা (দবিরম্নল, ছৈফুল, কবির) ওই মহিলাকে (রাহিমা) মারধর করে আমার ঘরের বারান্দায় ফেলে গেছে আমাকে (সিতাব) ফাঁসানোর জন্য৷





আর্কাইভ