রবিবার ● ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে এক নবজাতক উদ্ধার
কালীগঞ্জে এক নবজাতক উদ্ধার

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার মুলগাঁও গ্রামে প্রাণ-আরএফএল কারখানার পাশে শীতলক্ষ্যা নদীর পাড় থেকে এক একদিনের নবজাতক (ছেলে শিশু) উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী৷ তবে কে বা কারা এই নবজাতক শিশুকে নদীর পাড়ে ফেলে চলে যায় তার কোন খোঁজ পাওয়া যায়নি৷
স্থানীয়রা ১৯ মার্চ শনিবার সকালে নবজাতক শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক জানান, বর্তমানে নবজাতক শিশুটি সুস্থ রয়েছে ৷
বর্তমানে নবজাতক শিশুটি কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আমিন মুন্সীর ভাতিজা মো. আলম মিয়ার নিকট মূলগাঁওয়ের বাড়িতে রয়েছে৷
কাউন্সিলর মো. আমিন মুন্সী জানায়, কে বা কারা শিশুটির পিতামাতা তা জানা যায়নি৷ তবে তার ভাতিজা আলমের কোন সন্তান না থাকায় সে তার ভরণ পোষনের দায়িত্ব নিয়েছেন৷
শিশু কনসালটেন্ট ডাঃ শেখ আনিসুজ্জামান বলেন, মায়ের দুধ পেলে সে পুরোপুরি সুস্থ থাকবে৷ নবজাতকের আশ্রয়দাতা মো. আলম মিয়া বলেন, আমার কোন সন্তান নেই৷ তাই নবজাতক ছেলে শিশুটিকে আমি লালন পালন করবো৷





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা