শিরোনাম:
●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
প্রথম পাতা » চট্টগ্রাম » যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
রবিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

--- আকতার হোসেন, মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবা সহ দু’জনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী ‘দাউদকান্দি এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ১ হাজার পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলুদিয়া পালং ২ নং ওয়ার্ডের পূর্ব মরিচ্যা পালং গ্রামের তৈয়বা খাতুন প্রকাশ মনি আক্তার (৩০) ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের রসুন বাচ্চুর পুত্র মোঃ আরমান(৩২)। আটককৃত দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, শনিবার বিকাল সোয়া তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মধ্যম সোনাপাহাড় আমিনের বাড়ির সামনে চেক পোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহী দাউদকান্দি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার পঞ্চাশ পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রী দু’জনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লক্ষ ১৫ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকের মামলা দায়েরের পর রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

মিরসরাইয়ে ইউপি সদস্য আবুল কাশেমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মিরসরাই :: মিরসরাইয়ে ৬ বারের সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামী ইউপি সদস্য বেলালকে গ্রেপ্তার ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ। রবিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্থানীয় খেয়ারহাট বাজারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি সহ নিহতের পরিবারের সদস্যরা। সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাজু আহমেদের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, সমাজসেবক বদরুদ্দৌজা, ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান এবাদী, মায়ানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু জাফর, সাহেরখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওহিদুল ইসলাম , ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল হক, নিহতের সন্তান বদরুদ্দৌজা তারেক, মঘাদিয়া সাউথ এডুকেশন এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি নুর ইসলাম। কাশেম হত্যাকান্ডের ১২দিন অতিবাহিত হলেও মামলার এজাহারভূক্ত প্রধান আসামী স্থানীয় শাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বেলাল হোসেনকে রহস্যজনক কারণে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে মানববন্ধনে বলা হয়। এসময় বক্তারা দাবি করেন, ইউপি সদস্য বেলাল ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তাকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে এবং এ ঘটনার সাথে জড়িত সকল আসামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। মানবন্ধনে অংশ নেয়া নিহত আবুল কাশেমের ছেলে বদরুদৌজা তারেক বলেন, ‘ইউপি সদস্য বেলালের নেতৃত্বে আমার বাবাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে এবং একটি মহল খুনী বেলাল ও তার সহযোগীদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’ ১নং আসামি বেলাল প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। আমার মতো আর কেউ যেন এমনভাবে পিতৃহারা না হয় তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সর্বস্তরের জনতা, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ও ইউপি সদস্যরা এই মানববন্ধনে উপস্থিত হয়ে নিহতের পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করেন। প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি দিবাগত রাত ১০টায় উপজেলার শাহেরখালী খালের কাঁদামাটি থেকে ছুরিকাহত অবস্থায় সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের রক্তাক্ত দেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর গত ৩১ জানুয়ারি (সোমবার) আবুল কাশেমের স্ত্রী বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভোর বেলায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম মারা যান। এরপর মামলার এজাহারভূক্ত আসামীদের মধ্যে ৩ জন এবং জড়িত সন্দেহে আরো একজনকে পুলিশ গ্রেপ্তার করলে আদালত তাদের জেলহাজতে পাঠায়।





চট্টগ্রাম এর আরও খবর

হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন

আর্কাইভ