মঙ্গলবার ● ৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » স্টাইলে চুল কাটানোয় এক কিশোরের মাতা ন্যাড়া করে মারধরের অভিযোগ
স্টাইলে চুল কাটানোয় এক কিশোরের মাতা ন্যাড়া করে মারধরের অভিযোগ
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটি উপজেলায় হাল ফ্যাশনের ‘স্টাইলে’ চুল কাটানোয় এক কিশোরের মাথা ন্যাড়া করে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বাজারের একটি সেলুনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন কিশোরের বাবা।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. হায়দার হাওলাদার (৬০)। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাঁর ভাতিজা। ভুক্তভোগী কিশোরের বয়স ১৩ বছর। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। তাঁর বাবা ইজিবাইকচালক।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, আজ সকালে ওই কিশোর একটি সেলুনে চুল কাটানোর জন্য যায়। সেখানে সে চুলে হাল ফ্যাশনের কাটিং দেয়। চুলের কাটিং দেখে ক্ষিপ্ত হন সেলুনে উপস্থিত হায়দার হাওলাদার। পরে সেলুনের ট্রিমার দিয়ে তিনি কিশোরের মাথা ন্যাড়া করে দেন। কিশোর এর প্রতিবাদ করলে হায়দার হাওলাদার তাকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেন।
কিশোরের বাবা বলেন, ‘আমার ছেলের চুলের কাটিং ভালো না লাগলে তিনি আমার কাছে জানাতে পারতেন। কিন্তু হায়দার হওলাদার চেয়ারম্যানের প্রভাব দেখিয়ে নিজেই আমার ছেলের মাথা ন্যাড়া করে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেন। আমি এর বিচার চাই।’
অভিযুক্ত হায়দার হাওলাদার বলেন, ‘কিশোর ছেলেটি উগ্র স্টাইলে চুল কাটানোয় মাথা ন্যাড়া করে দিয়ে একটু শাসন করেছি। ছেলেপেলেদের একটু শাসন না করলে ওরা নষ্ট হয়ে যাবে।’
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘এ ঘটনা প্রমাণিত হলে সঠিক বিচার করা হবে।’
নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, ঘটনার তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।





ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি