শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের করেরহাটে ৩০ কেজি গাঁজা উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের করেরহাটে ৩০ কেজি গাঁজা উদ্ধার
শুক্রবার ● ১১ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ের করেরহাটে ৩০ কেজি গাঁজা উদ্ধার

ছবি : সংবাদ সংক্রান্তআকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম অলিনগর বিজিবি ক্যাম্প (ফেনী ব্যাটালিয়ন- ৪ বিজিবি)’র অভিযানে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারী বিকেল চারটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর সীমান্ত পিলার ২২০৩ এর জিআর-৬৫/৫-৪০/২ আর.বি ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী (ভাঙা মসজিদ) এলাকায় অভিযান চালিয়ে এইসব গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা।

অলিনগর বিজিবি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল চারটার দিকে সীমান্তবর্তী ৭ নং ওয়ার্ডের (আমতলী) ভাঙা মসজিদ এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২ টি বস্তা মাথায় করে একজন লোক ভারত সীমানা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ কালে বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা দু’টি ফেলে পাহাড়ের গ্যাপে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান থেকে ২টি বস্তায় থাকা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এবিষয়ে সিজার প্রক্রিয়া সম্পন্ন করে আজ শুক্রবার সকালে জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (নং-৪৭১/২২) দায়ের করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)