শুক্রবার ● ১১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে মাদক বিরোধী সাইকেল র্যালি
ঝালকাঠিতে মাদক বিরোধী সাইকেল র্যালি
ঝালকাঠি প্রতিনিধি :: “তরুনদের হাতে গড়বো দেশ,আমার সোনার বাংলাদেশ”স্লোগানে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সাইকেল র্যালি। ভাষার মাসে মাদক বিরোধী প্রচারা উপলক্ষে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এর সহযোগিতায় ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস এ আয়োজন করে। আজ ১১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে। সরকারি বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় যুবকরা শতাধিক সাইকেল নিয়ে র্যালিতে অংশ গ্রহণ করে। র্যালি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক করুন কুমার কর্মকার।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল কাদের,শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. ছবির হোসেন,বধ্যভূমি সংরক্ষণ সংগঠনের সভাপতি হাসান মাহামুদ,ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস সভাপতি শাকিল রনি,সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি প্রমুখ।শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যালিটি একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।





বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা