শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে ছাত্রকে পিটিয়ে জখম করলেন মাদ্রাসা শিক্ষক
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে ছাত্রকে পিটিয়ে জখম করলেন মাদ্রাসা শিক্ষক
রবিবার ● ২০ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জে ছাত্রকে পিটিয়ে জখম করলেন মাদ্রাসা শিক্ষক

---

সিরাজগঞ্জ প্রতিনিধি :: মুহতামিমের কাছে মারপিট ও অসদাচারণের অভিযোগ দেওয়ায় সিরাজগঞ্জে শাহাদত হোসেন (৯) নামে এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম করেছেন দুই শিক্ষক৷

শনিবার (১৯ মার্চ) রাতে শহরের মালশাপাড়া মহল্লায় ওমর আলী দারুল উলমু ইসলামী কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে৷ আহত শাহাদত বেলকুচি উপজেলার রয়নাপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং ওই মাদ্রাসার দ্বিতীয় মক্তবের ছাত্র৷ তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

শিক্ষকের মারপিটে আহত মাদ্রাসাছাত্র শাহাদত ও তার পরিবারের লোকজন জানান, জহুরুল ইসলাম নামে মাদ্রাসায় নতুন এক শিক্ষক যোগ দিয়েছেন৷ তিনি যোগদানের পর থেকেই ছাত্রদের কারণে অকারণে মারপিট ও খারাপ আচরণ করেন৷ শাহাদত ওই ওই ক্লাসের নেতা হওয়ায় অন্যান্য ছাত্রদের পক্ষ থেকে মুহতামিমের কাছে অভিযোগ দেয়৷ এ কারণে শনিবার রাতে তুচ্ছ কারণ সাজিয়ে শিক্ষক জহুরুল ইসলাম ও রফিবুল ইসলাম শাহাদতকে বেত দিয়ে পিটিয়ে জখম করে৷ দুই শিক্ষকের বেত্রাঘাতে শাহাদতের পা, পিঠ ও পশ্চাতদেশ জখম হয়েছে৷

শাহাদত জানায়, হুজুরের দু’পা জড়িয়ে ধরে মাপ চাইলেও ছেড়ে দেয়নি৷ মারপিটের পর তার মাথায় পানি ঢালে ও পরে ওষুধ খাইয়ে দেয়৷

আহত শিশুটির বাবা জহুরুল ইসলাম জানান, ৩/৪ বছর ধরে আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি ৷ কেউ কোন অভিযোগ করেনি৷ নতুন শিক্ষক জহুরুল ইসলাম যোগদানের পর থেকে অন্যান্য ছাত্রদের পাশাপাশি আমার ছেলেকেও মারপিট করে৷ শনিবার রাতে তুচ্ছ কারণ দেখিয়ে আমার ছেলেকে বেদম মরপিট করে৷

২০ মার্চ রোববার দুপুরের দিকে শিশুটির বাবা থানায় এ বিষয়ে অভিযোগ করেন৷ এ ঘটনায় মাদ্রাসার মুহতামিম ওমর ফারুককে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত শিক্ষকদের থানায় জমা দেয়ার মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ৷

এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম ওমর ফারুক বলেন, আমি বগুড়ায় একটি এজতেমায় ছিলাম৷ খবর পেয়ে এজতেমা ছেড়ে চলে আসি৷ মারপিটের ঘটনার প্রমাণ পাওয়া গেলে মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে৷

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, দুপুরে ছেলেটির বাবা অভিযোগ দেয়ার পরেই মাদ্রাসায় পুলিশ পাঠানো হয়েছে ৷ তদন্ত ও অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ