শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে এইচএসসিতে র্শীষ স্থানে চুয়েট কলেজ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে এইচএসসিতে র্শীষ স্থানে চুয়েট কলেজ
রবিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে এইচএসসিতে র্শীষ স্থানে চুয়েট কলেজ

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে এবারও কোনো শিক্ষা-প্রতিষ্ঠানে শতভাগ পাসের হার নেই। যদিও ২০২০ সালের সময়ে পরিক্ষার শুরু হওয়া আগে করোনা ভাইরাসের কারণে সেই বছর এইচএসসি পরিক্ষা অনুষ্ঠিত হয়নি। করোনার পরিস্থিতি দিনের পর দিন খারাপ হওয়া কারণে সর্বশেষ সবাইকে অটোপাস দিয়ে পাস দেওয়া হয়েছিল। কিন্তু অটোপাস বাদ দিয়ে আগের চিত্র খুঁজে দেখলে গত কয়েক বছরে শতভাগ পাস নেই রাউজানের কোন শিক্ষা-প্রতিষ্ঠানে। বিশেষ করে করোনার আগের ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে এমন চিত্র দেখা গেছে। কিন্তু গত ২০১৮ সালের এই পরীক্ষায় তাও কোন প্রতিষ্ঠানে ছিল না শতভাগ পাস! চট্টগ্রামের শীর্ষ স্থানীয় কলেজগুলোর মধ্যে অন্যতম শিক্ষা-প্রতিষ্ঠান হচ্ছে রাউজান উপজেলার চুয়েট স্কুল এন্ড কলেজ, এবার ৫ জন পরীক্ষার্থী ফেল হওয়া এই কলেজ আবারোও হারিয়েছে তাদের শতভাগ পাসের হার। করোনার পরিস্থির আগেও চুয়েট কলেজ একজন পরিক্ষার্থী একই আকারে ফেল হওয়া সেই বছরও তারা শতভাগ পাস দেখাতে পারেনি। কিন্তু এবার বেড়েছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা চুয়েটে ১১৬ জন পেয়েছে জিপিএÑ৫। ফলাফলে এবার সবার নিছে রয়েছে মুহাম্মাদপুর স্কুল এন্ড কলেজ ১০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬ জন তাদের পাসের হার ৬০%। তবে আগের তুলনায় এবছর কিছুটা ফলাফল ভালো করে রাউজানে ২য় স্থানে জায়গা পেয়েছে দেওয়ানপুর এস.কে.সেন.স্কুল এন্ড কলেজ। গতকাল (১৩-ফেব্রুয়ারি) ফলাফলে দেখাযায় রাউজান উপজেলার চুয়েট স্কুর এন্ড কলেজ থেকে মোট ১৮৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৭৯ জন, জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন মোট পাসের হার ৯৭.২৮% । দেওয়ানপুর এস.কে.সেন.স্কুল এন্ড কলেজ থেকে মোট ৪৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৪৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন পাসের হার ৯৩.৬২%। রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মোট ৭৩১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেন ৬৫৮ জন , জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন তাদের মোট পাসের হার ৯০.০১ %। আগের তুলনায় তাদের বেড়েছে জিপিএ পাওয়ার সংখ্যা। অগ্রসার গার্লস ডিগ্রী কলেজ থেকে মোট ১২০ জন পরীক্ষা দিয়ে পাস করে ১০১ জন আর জিপিএ-৫ পেয়েছে ১জন পাসের হার ৮৪.১৭%। কদরপুর স্কুল এন্ড কলেজ থেকে মোট ৯৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৭৯ জন পাসের হার ৮৪.০৪%। আশালতা কলেজ থেকে ৬৪ জন পরীক্ষা দিয়ে পাস করে ৫৩ জন পাসের হার ৮২.৮১%। নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মোট ৬৫৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ৫৩৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২০ জন তাদের পাসের হার ৮১.৯৩%। হাজী বাদশা মাবিয়া কলেজ থেকে মোট ৮৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৭০ জন তাদের মোট পাসের হার ৮০.৪৬%। হয়রত ইয়াছিন শাহ পাবলিক কলেজ থেকে ১৭৩ জন অংশগ্রহণ করে পাস করেন ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছে ৭ জন তাদের পাসের হার ৭৯.১৯%। বিনাজুরী নবীন স্কুল এন্ড কলেজ থেকে মোট ২৪ জন অংশগ্রহণ করে পাস করে ১৯ জন পাসের হার ৭৯.১৭%। কুন্ডেশ্বরী গার্লস কলেজ থেকে মোট ১১৭ জন পরীক্ষা দিয়ে পাস করে ৯২ জন জিপিএ-৫ পেয়েছে ৪ জন পাসের হার ৭৮.৬৩%। গহিরা ডিগ্রী কলেজ থেকে মোট ৫০৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৩৯৫ জন আর জিপিএ-৫ পেয়েছে ৪ জন তাদের মোট পাসের হার ৭৮.৩৭%। ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মোট ৪৩৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন মোট ৩০৬ জন জিপিএ-৫ পেয়েছে ৫ জন তাদের পাসের হার ৭০.৩৪%। অন্যদিকে ১০ টি মাদ্রাসা মধ্যে এগিয়ে রয়েছে উপজেলার কদলপুর হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা ২৬ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে ২৬ জনই পাস করেছেন। আর জিপিএ-৫ পেয়েছে ২ জন তাদের পাসের হার ১০০%। এছাড়াও রাউজানের বাকি মাদ্রাসা গুলোও ফলাফলে এগিয়ে রয়েছে। এবিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মনিরুল জামান জানান, এবার রাউজানের ১৪টি কলেজ থেকে মোট ৩২৪৩ জন পরিক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ২৬৭৪ জন। এতে আমাদের পাসের হার ৮২.৪৫%। সারা রাউজানে মোট ২১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ বয়েছে। আগের তুলনায় রাউজানে পাসের হার বেড়েছে। শতভাগ পাস করেছে কদলপুর হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা। মাদ্রাস হতে ৩৭৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৫০ জন উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)