বৃহস্পতিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে পৃথক অভিযানে পলাতক আসামী আটক
কাপ্তাইয়ে পৃথক অভিযানে পলাতক আসামী আটক
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: কাপ্তাই থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলার পলাতক দুই আসামীকে আটক করেছে গত বুধবার বিকেলে। আটককৃতদের বৃহস্পতিবার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই ইখতিয়ার হোসেন, এএসআই সাখাওয়াত, এএসআই লিমন মিয়া ও সঙ্গীয় ফোর্স ঘটনারদিন বিকেলে কাপ্তাই জাইল্ল্যা পাড়ায় অভিযান চালিয়ে জিআর মামলার পলাতক আসামী মো. সোহেল (১৭), পিতা মো. শাহাদাত হোসেন, গ্রাম- আফসারের টিলা, কাপ্তাই’কে আটক করে। একইদিন বিকেলে উপজেলার কুকিমারা এলাকায় পৃথক অভিযান চালিয়ে সিআর মামলার পলাতক আসামী সাথোয়ইউ মারমা (২০),পিতা- অংকালা মারমা, গ্রাম- কুকিমারা, উপজেলা- কাপ্তাই’কে আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ