সোমবার ● ২১ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২
বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২১ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় দুপুর ২.২০মিঃ) সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অনন্ত ১২জন আহত হয়েছেন৷ সোমবার সকাল ১০টায় উপজেলার রামপাশা গ্রামের আঙ্গুর আলী ও লয়লুছ আলী লোকজনের মধ্যে গ্রামে এঘটনা ঘটে৷ আহতরা হলেন-আঙ্গুর মিয়া, মনসুর আলী, জুবরাজ, মাসুক মিয়া, তবারক আলী, মোজাম্মেল হোসেন, রুহু মিয়া, লয়লুছ মিয়া, সিরাজ মিয়া, ফরিদ মিয়া, কালা মিয়া, ময়নুল মিয়া৷ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ এঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়েরে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে৷
এলাকাবাসী সূত্রে জানাযায়, সম্প্রতি রশিটান খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ ওই খেলায় একটি টিভি জয় করে নেন রামপাশা গ্রামের যুবকরা৷ তবে ওই টিভি কার কাছে রাখা যায় নিয়ে রামপাশা গ্রামের আঙ্গুর আলী ও লয়লুছ আলী লোকজনের মধ্যে সোমবার সকালে কথাকাটাটি হয়৷ এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয়-অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ এতে উভয় পক্ষের অনন্ত ১২জন আহত হন৷
এব্যাপারে আঙ্গুর আলী বলেন, সকালে গরু নিয়ে বাড়ি থেকে বের হই৷ হঠাত্ লয়লুছ মিয়ার লোকজন আমার ওপর হামলা চালায়৷ এতে আমাদের কয়েকজন আহত হয়৷
লয়লুছ মিয়া বলেন, রশিটান খেলার পুরস্কার টিভি নিয়ে তাদের সঙ্গে ঝগড়া হয়৷ এরই মধ্যে হঠাত্ করে আঙ্গুর মিয়ার লোকজন দল বেধে আমাদের ওপর হামলা চালায়৷ এতে আমাদের ৫জন আহত হন৷
বিশ্বনাথ থানার আফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে ৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২