শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » মেটারনিটি হসপিটালের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি মোকাব্বির খান
প্রথম পাতা » সকল বিভাগ » মেটারনিটি হসপিটালের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি মোকাব্বির খান
সোমবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেটারনিটি হসপিটালের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি মোকাব্বির খান

--- বিশ্বনাথ প্রতিনিধি :: আন্তর্জাতিক সাহায্য সংস্থা ‘মুসলিম হেল্প ইউকে’র সহযোগীতায় সিলেটের বিশ্বনাথ পৌর শহরের কাউপুর এলাকাস্থ ‘এম এইচ মাল্টিপারপাস সেন্টারে’ সমাজের অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে নির্মিত হচ্ছে প্রথম ‘মেটারনিটি হসপিটাল’।

সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মেটারনিটি হসপিটালের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন স্থানীয় এমপি ও জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।

তিনি বলেন, ভালো কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ ভালো কাজের সাথে ভালো মানুষরা জড়িত থাকেন। আর ভালো মানুষরা এগিয়ে আসলে সমাজের ভালোই হবে। ভালো মানুষের মাধ্যমে সমাজের উন্নয়নও সঠিকভাবে বাস্তবায়িত হয়।

দূর্নীতিবাজরা নিজেদের উন্নয়ন ছাড়া, সমাজের কোন উন্নয়ন করতে পারে না। তাই আমাদের সকলের উচিত সকল ক্ষেত্রে দূর্নীতিবাজদের এড়িয়ে চলা।

এম এইচ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আব্দুছ ছোবহানের সভাপতিত্বে ও চ্যারিটি কো-অর্ডিনেটর আকলাকুর রহমান পান্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক মোস্তাক আহমদ রুহেল, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ফজর আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল হক, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, এক্সিম ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান শিকদার, প্রজেক্টর সিভিল ইঞ্জিনিয়ার ইমরান আহমদ, স্বেচ্ছাসেবক জুয়েল আহমদ।

ভিত্তিপ্রস্থর শেষে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা কামরুল ইসলাম ছমির ও আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠানে এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভালা ভেঙ্গে চুরি

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চারিগ্রাম উচ্চ বিদ্যালয়ে রোববার (২৭ ফেব্রæয়ারী) দিবাগত রাতে অফিস কক্ষের তালা ভেঙ্গে চুরি সংগঠিত হয়েছে।

এঘটনায় বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষকরা সোমবার (২৮ ফেব্রæয়ারী) সকালে বিদ্যালয়ে এসে দেখতে পান অফিস কক্ষের তালা ও অফিসের ভেতরে থাকা আলমিরা ভাঙ্গা এবং অফিসে থাকা ১টি ল্যাপটপ, ১টি কম্পিউটার, ১টি মনিটর, ১টি প্রিন্টার যথাস্থানে নেই।

আলমিরা ভেঙ্গে চোরের দল নগদ ৫ হাজার টাকা, বিদ্যালয়ের স্বীকৃতি সংক্রান্ত কাগজপত্র, কমিটি অনুমোদনের কাগজপত্রসহ জরুরী কাগজপত্র ও গুরুত্বপূর্ণ ফাইলগুলো চুরি হয়ে গেছে। চুরির ঘটনায় বিদ্যালয়ের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই অলক দাশ বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





সকল বিভাগ এর আরও খবর

ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত
বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন
ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন
ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা
রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান
রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)