শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
রাঙামাটি, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০২২
প্রথম পাতা » নওগাঁ » এক মাসেও সচল হয়নি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের পানির পাম্প
প্রথম পাতা » নওগাঁ » এক মাসেও সচল হয়নি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের পানির পাম্প
বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক মাসেও সচল হয়নি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের পানির পাম্প

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশনে যাত্রীদের বিশ্রামাগারে একমাস যাবত পানির ব্যবস্থা নেই। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় এক মাস পূর্বে পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ার পর থেকে বিশ্রামাগারের টয়লেটগুলোতে পানি পাওয়া যাচ্ছে না।

জানা যায়, আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এ স্টেশনে ঢাকা- চিলাহাটি ও ঢাকা- পঞ্চগড়ের মধ্যে চলাচলকারি ২ জোড়া আন্ত:নগর, রাজশাহী- চিলাহাটি ও রাজশাহী- পঞ্চগড়ের মধ্যে চলাচলকারি ২ জোড়া আন্ত:নগর ও ১ জোড়া মেইল ট্রেন, খুলনা- চিলাহাটির মধ্যে চলাচলকারি ১ জোড়া আন্ত:নগরসহ ১ জোড়া মেইল ট্রেনের স্টপেজ এ স্টেশনে রয়েছে। ফলে প্রতিদিন এ স্টেশন থেকে শত শত যাত্রী ট্রেন যোগে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন। যেহেতু এ প্লাটফরমে যাত্রীদের বসার কোন ব্যবস্থা নেই তাই তাদের অধিাকাংশ সময় বিশ্রামগারে বসে অপেক্ষা করতে হয়। বিশেষ করে ট্রেন বিলম্বে চলাচল করলে এ অপেক্ষার সময় আরও বেড়ে যায়। এদিকে দীর্ঘ প্রায় এক মাস ধরে বিশ্রামাগমসহ পুরো স্টেশনের টয়লেটগুলোতে পানির ব্যবস্থা না থাকায় যাত্রী ও স্টেশন কর্মকর্তা কর্মচারিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, গত প্রায় এক মাস পূর্বে আমাদের এ স্টেশনের পানির পাম্প নষ্ট হয়ে গেছে। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে। গত প্রায় ২০/২২ দিন পূর্বে তারা এ পাম্পটি উঠিয়ে নিয়ে গেছে। কিন্তু অধ্যাবধি নতুন করে পানির পাম্প স্থাপন করা হয়নি। পানির পাম্প স্থাপনের জন্য আমি গত ২৮ ফেব্রুয়ারী শান্তাহার উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (ইলেক) কে লিখিতভাবে জানিয়েছি।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) শান্তাহারের উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (ইলেক) মো. শফিউল আলম বলেন, বিষয়টি আমাকে জানানোর পর আমি বিভাগীয় প্রকৌশলীকে বিষয়টি অবহিত করেছি। তারা বরাদ্দ দিলেই আমরা পানির পাম্পটি স্থাপন করে দেব।

আত্রাইয়ে সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ ও ২৬ মার্চ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষে আলোচনা সভা হয়। এতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস হতে উপজেলা পরিষদ মাঠে সাত দিন ব্যাপী স্বাধীনতা মেলা সেইসাথে ২৫ মার্চ কালো রাত্রি পালন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস আনন্দঘন পরিবেশে জমকালো আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ, নাজিম উদ্দিন মন্ডল, মঞ্জুরুল আলম শেখ, খবিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, স¤্রাট হোসেন, নাজমুল হক নাদিম, আফজাল হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান, এস আই চাঁদ আলী, সরকারের বিভিন্ন দফতরের অফিসারবৃন্দ, স্কুল ও কলেজ প্রধান, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ প্রমুখ উপস্থিত ছিলেন।





আর্কাইভ