শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ মার্চ ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ফেসবুকে তেলের মূল্য বৃদ্ধি নিয়ে পোস্ট দেওয়ায় পিটিয়ে জখম
প্রথম পাতা » খুলনা বিভাগ » ফেসবুকে তেলের মূল্য বৃদ্ধি নিয়ে পোস্ট দেওয়ায় পিটিয়ে জখম
সোমবার ● ৭ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেসবুকে তেলের মূল্য বৃদ্ধি নিয়ে পোস্ট দেওয়ায় পিটিয়ে জখম

--- ঝিনাইদহ প্রতিনিধ :: তেলের মুল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ঝিনাইদহ শহরের পরিচিতি মুখ মানবতার ফেরওয়ালা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা তারেক মাহমুদ জয় (৩৫) কে দুর্বৃত্তরা পিটিয়ে জখম করেছে। রবিবার সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ লাশকাটা ঘরের মধে ডেকে নিয়ে তাকে পিটিয়ে জখম করে। তার দুই চোখ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তারেক মাহমুদ জয় ঝিনাইদহ পৌরসভা এলাকার শিকারপুর জোয়ারদার পাড়ার আব্দুল লতিফের ছেলে। জয় জানান, শনিবার রাতে তিনি চোখে ব্যান্ডেজ বেধে হাতে তেলের বোতল নিয়ে প্রতিকী একটি ছবি পোস্ট করেন। ছবিটি মুহুর্তের মধ্যে নেটিজেনদের নজর কাড়ে। অনেকেই এই ছবি দেখে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন। প্রতিপক্ষরা ওই ছবি ব্যবহার করে প্রচ্ছন্ন ভাবে হুমকী মুলক পাল্টা পোষ্টও দেন। মা খাদিজা বেগম জানান, তার ছেলে জেলার একজন অন্যতম সেচ্ছাসেবক। রাতদিন তিনি মানুষের কল্যানে কাজ করেন। অথচ ফেসবুকে তেল নিয়ে পোস্ট দেওয়ায় হামদহ এলাকার চিহ্নত সন্ত্রাসীরা তাকে পিটিয়ে জখম করলো। স্ত্রী সোনিয়া খাতুন তার স্বামীর উপর হামলাকারীদের বিচার দাবী করেন। তবে এ বিষয়ে পুলিশ জানায় তারা এখনো কোন অভিযোগ পায়নি।

বিশ্বের ১৬৮টি দেশে ঝিনাইদহের ৯১ হাজার ৪৬০ জন চাকরী করছেন
ঝিনাইদহ :: বিশ্বের ১৬৮টি দেশে ঝিনাইদহের ৯১ হাজার ৪৬০ জন চাকরী করছেন। এর মধ্যে ৮২ হাজার ৩৭৩ জন পুরুষ ও ৯ হাজার ৮৭ জন নারী রয়েছে। ১৯৭৬ সাল থেকে ঝিনাইদহের বিভিন্ন গ্রাম থেকে মানুষ বিদেশে চাকরীর জন্য যাচ্ছেন। বর্তমান বছরে প্রায় ৯ হাজার করে মানুষ চাকরীর জন্য দেশ ছাড়ছেন। গতকাল রোববার ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে এই তথ্য জানান ঝিনাইদহ কারীগরি প্রশিক্ষন কেন্দ্র ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার প্রধান াতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে টিটিসির শিক্ষক হায়দার আলী জব রিপ্লেসমেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। সেমিনারে জেলার বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, আনসার ভিডিপি সদস্য ও এনজিওর প্রায় ২ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন। ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রুস্তম আলী জানান, সরকার বেকার যুবকদের দক্ষ হিসেবে গড়ে তুলতে টিটিসির মাধ্যমে ট্রেনিং করাচ্ছে। এতে কোন টাকা লাগে না। দক্ষ জনশক্তি যেমন দেশের জন্য মঙ্গল বয়ে আনে তেমনি পরিবারের জন্যই মঙ্গলকর।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)