বুধবার ● ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে জাল ফেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে, আহত ১০
নবীগঞ্জে জাল ফেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে, আহত ১০
নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সাতাইহাল গ্রামে বিজনা নদীতে জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সংর্ঘষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- মৃত ফিরোজ মিয়ার পুত্র আঙ্গুর মিয়া (৩২), মৃত মাওলানা আব্দুর রউফ এর পুত্র আবু ইউসুফ (৪০),মৃত নজির উদ্দিন এর পুত্র নাজিম উদ্দিন (২৮), মঈন উদ্দিনের ছেলে শরিফ উদ্দিন মান্না (১৬)। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, সাতাইহাল গ্রামের বশির মিয়া ও হায়দার শাহ এবং একই গ্রামের আঙ্গুর মিয়ার গং দের মধ্যে বিজনা নদীতে জাল দিয়ে মাছ ধরা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে