শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ মার্চ ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » নির্বাহী প্রকৌশলীর সীমাহীন দূর্নীতি : সাব-স্টেশনের ৫০ লক্ষ টাকার ইকুইপমেন্ট গায়েব
প্রথম পাতা » কুষ্টিয়া » নির্বাহী প্রকৌশলীর সীমাহীন দূর্নীতি : সাব-স্টেশনের ৫০ লক্ষ টাকার ইকুইপমেন্ট গায়েব
মঙ্গলবার ● ২২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাহী প্রকৌশলীর সীমাহীন দূর্নীতি : সাব-স্টেশনের ৫০ লক্ষ টাকার ইকুইপমেন্ট গায়েব

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে যোগদান করার পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি অর্থ। জড়িয়ে পড়েছেন টেন্ডার বাণিজ্যে। সম্প্রতি কুষ্টিয়ার একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান তার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান প্রকৌশলী সহ বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার অবৈধ অর্থ-বাণিজ্যর কারণে আজ কুষ্টিয়া গণপূর্তের গোটা অফিস মুখ থুবড়ে পড়েছে। তৎকালীন নির্বাহী প্রকৌশলীর সময়ে কুষ্টিয়া ডিসি কোর্টের লোড ক্যাপাসিটি ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য ডিসি কোর্ট চত্বরে ২০১৭-২০১৮ অর্থ বছরে ৬৯.০০ লক্ষ টাকা ব্যয়ে ইকুইপমেন্ট সহ সাবস্টেশন ভবন নির্মাণ করেন ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে। বর্তমানে সাব-স্টেশন ভবন পাওয়া গেলেও উক্ত ভবনের মধ্যে কোন ইকুইপমেন্ট এর হদিস নেই। উক্ত সাব-স্টেশনে এখনো পর্যন্ত কানেকশন দেওয়া হয় নাই। অথচ সাব-স্টেশনের মধ্যে কোন ইকুইপমেন্ট আছে কিনা তা পরির্দশন না করেই বর্তমান নির্বাহী প্রকৌশলী ২০২১ সালের নভেম্বর মাসে উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানকে জামানত ফেরত দেন। বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য গত ২০ তারিখে সরেজমিনে সাব-স্টেশনের তালা খুলে দেখা গেছে তার মধ্যে কোন ইকুইপমেন্ট নেই। উক্ত ইকুপমেন্ট এর মূল্য প্রায় ৫০ লক্ষ টাকার উপরে হবে। সাবষ্টেশন বিল্ডিং থাকলেও ইকুইপমেন্ট গায়েবের বিষয়টি ইতিমধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসক সহ সর্বমহলে জানাজানি হলে টক অফ দা টাউন এ পরিণত হয়েছে। এছাড়াও বর্তমান নির্বাহী প্রকৌশলী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহন করার পর থেকে নানা দুর্নীতি ও অনিয়মের মধ্যে জড়িয়ে পড়ে। ভুয়া বিল ভাউচার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের রাস্তা, ড্রেন, কালভার্ট, পুকুর খনন কাজের সর্বনিম্ন দরদাতা ঠিকাদাররা তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও প্রধান প্রকৌশলী সহ একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করেন। অন্যদিকে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স শামীম এন্টারপ্রাইজ গণপূর্তের প্রধান প্রকৌশলীর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। মেসার্স শামীম এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর এস এম শামীম অভিযোগ সূত্রে জানা গেছে, আমি সর্বনিম্ন দরদাতা হওয়ার পরও আমাকে কার্যাদেশ না দিয়ে সর্বোচ্চ দরদাতাকে অর্থের বিনিময়ে কার্যাদেশ দেন। অন্যদিকে কুষ্টিয়া জেলা পুলিশ হাসপাতাল ভবন নির্মান কাজের চূড়ান্ত বিল পরিশোধের আগেই এবং সময় বৃদ্ধি না করে মোটা অংকের কমিশন বাণিজ্যের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৭৫ লক্ষ টাকা অগ্রিম জামানত প্রদান করেছেন বর্তমান দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। বর্তমানে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের অসংখ্য চলমান নির্মান কাজে অনিয়ম ও দুর্নীতির কারণে ঠিকাদারগন আজ অসহায়। নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম চাকুরী জীবনের প্রথমে ২০১১ সালে সহ: প্রকৌশলী হিসেবে কক্সবাজারে ১ এক বছর চাকুরীতে ছিলেন। পরবর্তীতে ২০১২ সালে এসডিও পদে যোগদান করেন ওখানেই। ওখান থেকেই তার ঘুষ-দুর্নীতির যাত্রা শুরু। ওই সময় মেরিন টেকনোলজি ভবন নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির কারণে তাকে তৎকালীন জেলা প্রশাসকের সুপারিশে ২০১৪ সালে তাকে বদলি করেন প্রধান কার্যালয়ে গণপূর্ত বিভাগ-২ তে। কক্সবাজারে থাকাকালীন অবস্থায় প্লান পাস করা থেকে শুরু করে সর্বক্ষেত্রে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছিল এই বর্তমান নির্বাহী প্রকৌশলী। যে কারণে মেরিন টেকনোলজি ভবনটি উদ্বোধন হতে দীর্ঘ সাত বছর লেগে যায়। ঢাকায় বদলী হলেও থেমে থাকেনি তার দুর্নীতি যোগ দেন আলোচিত আলোচিত জি কে শামীমের জিটিসিএল ভবন নির্মান কাজের তদারকিতে। তারপর থেকে আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। জিটিসিএল ভবন নির্মানে নানা অনিয়ম ও দুর্নিিত করা সহ বিভিন্ন অনিয়ম করে মাত্র ০১ এক বছরে আলাউদ্দিনের প্রদীপ পাওয়ার মত কোটি কোটি টাকার মালিক বনে যান। তার সীমাহীন দুর্নীতি ধরা পড়লে তাকে বরিশাল গণপূর্তে বদলি করেন। ওখানে এক বছর চাকরি করার পর তিনি নাটোরে বদলি হন। এবার তিনি কুষ্টিয়া গণপূর্ত অফিস ডুবানোর জন্য এসেছেন। এখানেও তিনি ইতিমধ্যেই আলাউদ্দিনের চেরাগ পেয়েছেন। হয়েছেন আরো কোটিপতি। কুষ্টিয়া মেডিকেল কলেজের টেন্ডার বাণিজ্য সহ অনেক কিছু তিনি নিজ হাতে করে চলেছেন। অবৈধ অর্থ-বাণিজ্য সহ সার্বিক বিষয়ে নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে কথা হলে তিনি নিজেকে ধোয়া তুলসী পাতা বানাতে চান। তিনি বলেন, এখন আমার নামে বিভিন্ন কথা উঠছে কী কারণে তা আমি বুঝতে পারছি। এগুলো সব মিথ্যা ও বানোয়াট।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)