শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ মার্চ ২০২২
প্রথম পাতা » কৃষি » ঝালকাঠিতে শামুক সংরক্ষণ করে বিদেশে রপ্তানী করা হবে : আমির হোসেন আমু
প্রথম পাতা » কৃষি » ঝালকাঠিতে শামুক সংরক্ষণ করে বিদেশে রপ্তানী করা হবে : আমির হোসেন আমু
মঙ্গলবার ● ২২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে শামুক সংরক্ষণ করে বিদেশে রপ্তানী করা হবে : আমির হোসেন আমু

---গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ মঙ্গলবার বেলা বারটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
তিনি বলেন, অনেক দেশের মানুষ শামুক খায়, তাই শামুক সংরক্ষণ আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি মাধ্যম। পাশাপাশি দেশীয় মাছ যাতে বিলুপ্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শামুক সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা হবে বলেও জানান তিনি।
১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, আমাদের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে। দেশীয় মাছ দেশীয় ধারায় নেই, এগুলো চাষাবাদে পরিনত হয়েছে। সরকার দেশীয় মাছ রক্ষায় নানা পরিকল্পনা প্রহণ করেছে। দেশীয় প্রজাতির মাছে যে পুষ্টিগুণ, ঔষধীগুণ ও স্বাস্থ্য দিক থেকে অনেক উপকারি ছিল, সেই মাছ হারিয়ে যাচ্ছে দেখে এ প্রকল্প নেয়া হয়েছে। জেলা মৎস্য বিভাগ এ সভার আয়োজন করেছে। সভায় জানানো হয় ঝালকাঠিসহ দেশের ১০টি জেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ কার্যক্রম চলছে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো.জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আনিছুর রহমান তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী। প্রকল্পের ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উপ পরিচালক মো. মনিরুল ইসলাম।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)