শনিবার ● ২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » বাংলাদেশে করোনায় কম ক্ষতি হয়েছে : আমির হোসেন আমু
বাংলাদেশে করোনায় কম ক্ষতি হয়েছে : আমির হোসেন আমু
ঝালকাঠি প্রতিনিধি :: কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র,আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারি পদক্ষেভের কারণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনায় কম ক্ষতি হয়েছে। অনেক উন্নত দেশে যে খানে করোনার ভ্যাকসিন টাকা দিয়ে নিতে হয়েছে। আর সেখানে বাংলাদেশের মানুষ বিনামূল্যে করোনার টিকা পাচ্ছে। উন্নত বিশ্বের সাথে তালমিলিয়ে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
শনিবার সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী সিদ্দিকী, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র তরুন কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হাফিজ আলমাহাম্মুদ। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪২২ টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়।





শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন