শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে অবৈধ অস্ত্র, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে অবৈধ অস্ত্র, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে অবৈধ অস্ত্র, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

---
ষ্টাফ রিপোর্টার :: (২৪ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় বিকাল ৫.০৭মিঃ) পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও চাদাঁবাজি বন্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুণী অভিযান পরিচালনার আহবান জানিয়েছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার৷ ২৪ মার্চ বৃহষ্পতিবার রঙামাটিতে সচেতন পার্বত্য জনগন আয়োজিত অবৈধ অস্ত্রধারী, অপহরণ, গুম, খুন ও নৈরাজ্যের বিরুদ্ধে  রাঙামাটির নিউ মার্কেট চত্তরে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে দীপংকর তালুকদার এ আহবান জানান৷
রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে দীপংকর তালুকদার বলেন, যতদিন পর্যন্ত পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও চাদাঁবাজি বন্ধ না হবে ততদিন পাহাড়ে শান্তি আসবে না৷
পাহাড়ের অবৈধ অস্ত্র ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে পার্বত্যবাসীর প্রতি আহবান জানান তিনি৷
রাঙামাটি শহরে বৃহস্পতিবার সকালে দোকান পাট ও যানবাহন বন্ধ রেখে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন পাহাড়ি বাঙ্গালীসহ লাখো সাধারন মানুষ৷ জনতার ঢল পৌরসভা চত্বর থেকে শুরম্ন করে রাঙামাটির নিউ মার্কেট চত্বর পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ ছিল৷
রাঙামাটি জেলার দশটি উপজেলা থেকে আসা পাহাড়ি বাঙ্গালী নারী পুরুষ হাজার হাজার সাধারন মানুষ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন৷
বিক্ষোভ সমাবেশে রাঙামাটি জেলা আওয়ামীলীগের নেতা ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জাতীয় সংসদের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু,জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজাসহ আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবি সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশে বক্তব্য দেন৷
---
দীপংকর তালুকদার আরো বলেন ইউপি নিবার্চনে অস্ত্রধারী সন্ত্রাসীরা সাধারণ প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না৷ সন্ত্রাসীরা অস্ত্রের মুখে পাহাড়ে ভোটারদের জিম্মি করে রেখেছে৷
সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেন সারা জেলায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান থাকলেও পাহাড়ে এর কোন ব্যবস্থা নিচ্ছেনা স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী৷ চিনু আরো বলেন আমি নিজে সংসদে অনেক বার বলার পরেও কোন প্রকার অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষণ দেখা যাচ্ছেনা৷ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে জন অসন্তোষ আরো বাড়বে বলে মন্তব্য করেন চিনু৷

সমাবেশে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ তবে রাঙামাটিতে অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ চলাকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়টি আইন শৃংখলা বাহিনী দ্বারা নিচ্ছিদ্র্র নিরাপত্তা বেষ্টনীতে ছিল৷ কার্যালয়ে কোন কর্মকর্তা কর্মচারীর যাতায়াত লক্ষ্য করা যায়নি৷ কার্যালয়ে সকল প্রকার দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল৷

উল্লেখ্য, অবৈধ অস্ত্রধারী, অপহরণ, গুম, খুন ও নৈরাজ্যের বিরুদ্ধে লাখাে জনতার বিক্ষোভ সমাবেশ রাঙামাটিতে এটাই প্রথম।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)