সোমবার ● ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতে অভিযানে মামলা
কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতে অভিযানে মামলা
কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে রবিবার বিকেলে। এসময় ভ্রাম্যমান আদালত ১০ টি মামলায় ১৩ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করে। ওইদিন বেলা ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কাপ্তাই নতুন বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যক ভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও এর ব্যবহারের সরঞ্জামাদি বিপণন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১২ ধারায় ১ জন দোকানদারকে ১টি মামলায় ৪ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৯ টি মামলায় ৯ হাজার ৭শ’ সহ মোট ১০ টি মামলায় ১৩ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়। কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।





পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি