বুধবার ● ১৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফ পোস্ট কমান্ডার অস্ত্রসহ আটক
ইউপিডিএফ পোস্ট কমান্ডার অস্ত্রসহ আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ে বিদেশী অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের রসিদসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর মূল দলের পোস্ট কমান্ডার মংসানু মারমা (৪৪) কে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার ১২ এপ্রিল বিকেলে উপজেলার পাতাছড়া ইউনিয়নের গুজাপাড়ার মরা কয়লা এলাকা থেকে তাকে আটক করা হয়।
দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটক মংসানু মারমা জেলার মানিকছড়ি উপজেলার সদুরখীল এলাকার মৃত মংক্য মারমার ছেলে। সে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর পাতাছড়া ইউনিয়ন পোস্ট কমান্ডারের দায়িত্বে নিযুক্ত।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজী করে আসছিলো মংসানু মারমা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের বাটনাতলী ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালায়। এসময় উপস্থিতি টের পেয়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইউপিডিএফ সন্ত্রাসীরা। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে ইউপিডিএফ এর পাতাছড়া ইউনিয়ন পোস্ট কমান্ডার মংসানু মারমাকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী। আটকের পর তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪রাউন্ড তাজা গুলি, ২টি ছুরি, চাঁদা আদায়ের রসিদ বই এবং ১টি ব্যাগ উদ্ধার করা হয়।
রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, মংসানু মারমাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। অস্ত্র আইনে মামলা দায়েরের পর সকালে তাকে আদালতে তোলা হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১