বুধবার ● ১৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ির চেঙ্গী নদীতে প্রাণ গেলো কিশোরের
খাগড়াছড়ির চেঙ্গী নদীতে প্রাণ গেলো কিশোরের
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি শহরের চেঙ্গী নদীতে বিজুর ফুল ভাসাতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে চেঙ্গী নদীর খবংপুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম অভিদান চাকমা মুন (১৪)। সে খাগড়াছড়ি পৌরসভার উত্তর খবংপুড়িয়া এলাকার বিনোদ বিহারী চাকমার ছেলে।
বিনোদ বিহারী চাকমা জানান, বন্ধুদের সাথে সকালে চেঙ্গী নদীতে ফুল ভাসাতে যায় সে। কখন পানিতে ডুবে যায় তা কেউ খেয়াল করেনি। দীর্ঘক্ষণ পর একজনের পায়ের সাথে মরদেহটি লাগার পর তা পানির ওপরে তোলা হয়। পর খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১