শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
রাঙামাটি, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » পঞ্চগড় » আটোয়ারীতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
প্রথম পাতা » পঞ্চগড় » আটোয়ারীতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
শুক্রবার ● ১৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আটোয়ারীতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

--- আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ::কোভিড-১৯ এর কারণে গত দু’বছর বর্ষবরণ ও পহেলা বৈশাখ উৎসব বন্ধ ছিল। তবে, এবছর বৈশাখের মাতাল হাওয়া সকলেই মাতিয়ে দিয়ে যাক এবং প্রাণে ছুঁয়ে দিয়ে যাক - আনন্দের পরশ, বৈশাখের আগমনে ” শুভ নববর্ষ”। তাই তো সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণিল আয়োজনে উৎযাপিত হয়েছে - পহেলা বৈশাখ। বৃহস্পতিবার (১৪এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এরপর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ঐ স্থানে বর্ণিল শোভাযাত্রাটি এসে শেষ হয় এবং সেই সেখানেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন। প্রধান অতিথি মোঃ তৌহিদুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। রমজানের মধ্যে এ আয়োজনে যেমন রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে ; তেমনি সর্বজনীন উৎসবের প্রাণের এ আহ্বানে এক সাথে মিলিত হতে হবে। বাঙালি সংস্কৃতির এ মিলন মেলার আয়োজনে অপশক্তিকে দেশীয় সংস্কৃতি দিয়েই রুখতে হবে। আলোচনা শেষে বাংলা নববর্ষ ও বঙ্গবন্ধু বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।।





আর্কাইভ