শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » রাজনীতি » ইলিয়াস আলী নিখোঁজের ১০ বছর : এখনো তাঁর ফেরার অপেক্ষায় পরিবার
প্রথম পাতা » রাজনীতি » ইলিয়াস আলী নিখোঁজের ১০ বছর : এখনো তাঁর ফেরার অপেক্ষায় পরিবার
রবিবার ● ১৭ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইলিয়াস আলী নিখোঁজের ১০ বছর : এখনো তাঁর ফেরার অপেক্ষায় পরিবার

--- বিশ্বনাথ প্রতিনিধি : বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজের ১০ বছর আজ রবিবার। এ উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আগামী মঙ্গলবার প্রতিবাদ সভা, মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইলিয়াসের সন্ধান চেয়ে উপজেলার বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে বিলবোর্ড। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে নিখোঁজ হন ইলিয়াস ও তাঁর ব্যক্তিগত গাড়িচালক আনসার।

উদীয়মান তরুণ রাজনীতিবিদ ইলিয়াসের নিখোঁজ হওয়ার কারণ আজও জানাতে পারেনি কেউ। অবশ্য সরকার তাঁকে গুম করে রেখেছে—এমন অভিযোগ করে আসছে বিএনপি। এখনো ইলিয়াসের পরিবারসহ উপজেলার অনেকে বিশ্বাস করে, ইলিয়াস একদিন ফিরে আসবেন। ইলিয়াসের খোঁজ পাওয়া গেছে—এমন ‘ব্রেকিং নিউজ’ টিভির পর্দায় দেখার জন্য অনেকেই অপেক্ষা করে।

একসময় বিশ্বনাথের রাজপথে জোরালো অবস্থান ছিল বিএনপির। ইলিয়াস নিখোঁজের পর এখন দলটির আগের অবস্থা নেই। উপজেলা বিএনপিতে দিন দিন বেড়েছে মতপার্থক্য, রেষারেষি।

ইলিয়াস নিখোঁজের দুই বছর পূর্তির এক দিন আগে তাঁর স্ত্রী তাহসিনা রুশদী লুনার অভিষেক হয় সিলেট বিএনপির রাজনীতিতে। পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটিতে ১ নম্বর সদস্য করা হয়েছিল লুনাকে। এতে আনন্দিত হন ইলিয়াস অনুসারীরা।

বিশ্বনাথের তরুণ ফুটবলার শরীফকে বাচাঁতে ১০ লক্ষ টাকা প্রয়োজন

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথের তরুণ ফুটবলার জহিরুল ইসলাম শরীফের (১৮) দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। চায়ের দোকানে কাজ করে জীবিকা নির্বাহকারী তরুণ জহিরুল শরিফ এখন মৃত্যুযাত্রী। সে জটিল কিডনী রোগে ভোগছে। তাকে বাচঁতে তার চিকিৎসায় ১০ লক্ষ টাকা প্রয়োজন। এজন্য সাহায্যের হাত বাড়িয়ে তরুন এই ফুটবলারকে বাচাঁতে এগিয়ে আসুন।

শরিফ বিশ্বনাথ উপজেলার অনুর্ধ্ব-১৭ ফুটবল দলের মিডফিল্ডার ছিল। যার হাত ধরে সিলেট জেলা স্টেডিয়ামে বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়ন হয়েছিল। সে অসুস্থ হওয়ার আগে সে নিয়মিত বিএফসি ফুটবল দলের খেলোয়াড় ছিলেন।

বর্তমানে সিলেটে চিকিৎসার পর ঢাকার একটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে চিকিৎসাধীন রয়েছে। অভিজ্ঞ চিকিৎসকগণ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করে জানান, শরিফের দুটি কিডনীই অকেজো। তাকে সুস্থ করতে সপ্তাহে ২/৩বার ডায়ালাইসিসসহ কিডনি প্রতিস্থাপন ও উন্নত চিকিৎসা জরুরী। এতে প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন।

সুনামগঞ্জ জেলার বাসিন্দা জহিরুল ইসলাম শরীফের পিতা নুর মিয়া পরিবার নিয়ে প্রায় দীর্ঘ ৩০ বছর যাবৎ বিশ্বনাথ পৌর শহরের পূর্ব কারিকোনা গ্রামে বসবাস করে আসছেন। হত দরিদ্র নুর মিয়া ছেলে শরিফের চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্বল হারিয়ে এখন নি:স্ব হয়ে অনেক ধার দেনায় জড়িয়ে পড়েছেন।

এখন ছেলের চিকিৎসায় একদিন পর পর ডায়ালাইসিস করাতে হয়। ব্যয়বহুল এ চিকিৎসায় তার ছেলেকে বাঁচাতে তিনি প্রবাসী, দানশীল, দয়াবান, ধন্যর্ঢ হৃদয়বান ব্যাক্তিদের কাছে অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।

বিশ্বনাথে ছাত্রলীগকর্মী বাসিত হত্যা : খুনিদের গ্রেফতারের দাবিতে উত্তাল পৌর শহর

বিশ্বনাথ :: শুক্রবার ভোর রাতে সিলেটের বিশ্বনাথে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত (২৫) খুন হয়েছেন। খুনি সুমন আহমদসহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে খুনিদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে শনিবার বিকেল ৩টায় পৌর শহরে এক প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রায় এক ঘন্টা ছাত্রলীগের নেতা কর্মীদের স্লোগানে উত্তাল ছিল পুরো পৌর শহর। এসময় বক্তারা, খুনি সুমন আহমদসহ জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল. শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ও সরকরি কলেজ ছাত্র লীগ জাকির হোসেন জাকির হোসেন মামুনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল রহমান রুকন।

এসময় উপজেলা আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের ও উপজেলা ছাত্রলীগ-কলেজ ছাত্রলীগের নেতাকর্মিরা মিছিল ও সভায় অংশ নেন।

উল্লেখ্য, সিলেটের বিশ্বনাথে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। খুন হওয়া এই ছাত্রলীগ কর্মী উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে আব্দুল বাছিত (২৫)। শুক্রবার দিবাগত রাতে তার নিজ বাড়ির রাস্তায় এ ঘটনা ঘটে। খুনের পর থেকে ঘাতক চাচাতো ভাই মৃত নামর আলীর ছেলে সুমন আহমদ (২৬) পলাতক রয়েছে। নিহতের পরবিারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বিশ্বনাথে শতাধিক ছাত্রীদেরকে বাইসাইকেল উপহার দিলেন সিনিয়র সচিব

বিশ্বনাথ :: মুজিব বর্ষ উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে ১শত বাইসাইকেল এবং ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করেছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুুনিম।

শনিবার সকালে উপজেলার দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে এসকল বাইসাইকেল ও খেলার সামগ্রী বিতরণ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও দেওকলস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সেক্রেটারী আজম খানের পরিচালনায় উপজেলার দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ৭০টি ও রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় ১৫টি ও আশুগঞ্জ উচ্চ বিদ্যালয় ১৫টি করে বাইসাইকেল ও উপজেলার ২০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুুনিম এর পিএস নাইদুজ্জামান, উপজেলা ভূমি সহকারি কর্মকর্তা আসমা জাহান সরকার, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, দেওকলশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আব্দুল মতিন।





রাজনীতি এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা

আর্কাইভ